,

হিলারির দেবর গ্রেফতার

ROGERআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনের দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণে ক্যালিফোর্নিয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে জরিমানা দিয়ে তিনি ছাড়া পান। খবর বিবিসির।

রেডোনডো বিচ পুলিশ জানিয়েছে, ‘কেউ একজন অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাচ্ছেন’-এমন একটি খবর পেয়ে পুলিশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সৎভাই ৫৯ বছর বয়সী রজার ক্লিনটনকে ধরে নিয়ে আসেন। পরে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা দিয়ে রেডোনডো বিচ কারাগার থেকে ছাড়া পান তিনি। ২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

এর আগেও রজার ক্লিনটনের কারণে ভাই বিল ক্লিনটন এবং ভাবী হিলারি ক্লিনটনের বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। ২০০১ সালেও মাতাল অবস্থায় গাড়ি চালানোর কারণে গ্রেফতার হয়েছিলেন রজার। ১৯৮০-এর দশকের মাদক সংক্রান্ত একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি। ২০০১ সালে প্রেসিডেন্ট হিসেবে শেষদিন বিল ক্লিনটন তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ