,

তাজিকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের

 
স্পোর্টস ডেস্ক :মাত্র চারদিন আগেই দুশানবে স্টেডিয়ামে স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে বিধ্বস্ত হয়ে দেশে ফেরে বাংলাদেশ। এবার ফিরতি লেগে স্বাগতিক হিসেবে তাই ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের।

1-Practice-at-BNS-with-Coac

স্বাগতিক হিসেবে এই ম্যাচে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও শক্তিমত্তা ও মাঠের রণকৌশলে তাজিকিস্তানই এগিয়ে। এখন পর্যন্ত তাজিকিস্তানের বিপক্ষে ৯টি ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে বাংলাদেশ, ২ ম্যাচে ড্র। আর একমাত্র জয়টি ছিল ৭ বছর আগে ২০১০ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে, কলম্বোতে।

নিজেদের মাঠে খেলা বলেই মামুনুলদের আত্মবিশ্বাস একটু বেশি। তাছাড়া রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে তাজিকিস্তানের সঙ্গে গত বছর জুনে ১-১ ড্রয়ের স্মৃতিও বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে স্বাগতিকদের। তবে ফিরতি লেগের লক্ষ্য নিয়ে অধিনায়ক মামুনুলও দোটানায়।

বললেন, ‘বলি একটা, হয় আরেকটা। তাই বলার কিছু নাই। …ফুটবল গোলের খেলা। যাদের ফিনিশিং ভালো হবে, ম্যাচ তাদের হবে। যদি আমরা পারি, আমাদের হবে। যদি ওরা পারে, তাহলে ওদের হবে।’

তবে সেরা ফুটবল খেলার চেষ্টাই থাকবে বলে জানান অধিনায়ক মামুনুল। ‘প্রথম ম্যাচের আগে বলেছিলাম ৫-০ হবে না; কিন্তু সেটাই হয়েছে। আট মাস আগে যে ফল হয়েছিল, সেটাই আবার হলো। এতে আমার মনে হয়, আমাদের কোনো উন্নতি হয়নি। কোচ বলেছেন, আমরা দুশানবেতে এমন কিছু সুযোগ পেয়েছি, যেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ ভিন্ন রূপ পেত। কিন্তু আমরা পারিনি। আমরা ব্যর্থ। তবে কালকের ম্যাচে আমাদের সেরা ফুটবল খেলার চেষ্টার ত্রুটি থাকবে না।’

ফিরতি লেগের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা