,

জাকারবার্গের অ্যাকাউন্টই হ্যাকড!

93_216692অনলাইন ডেস্ক : সারা বিশ্বে সামাজিক মাধ্যমের মাথা তিনি আর তারই অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছে। আর হ্যাক করে বেশ সদর্পেই এটা ঘোষণা দিয়েছেন খোদ হ্যাকাররাই। হ্যাঁ, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের টুইটার ও পিনটেরেস্ট অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ‘আওয়ার মাইন টিম’ নামের এক হ্যাকার গ্রুপ এই হ্যাকিংয়ের কথা স্বীকার করেছে।হ্যাকার দলটি জানিয়েছে জাকারবার্গের লিঙ্কডিন পাসওয়ার্ড দুর্বল থাকার জন্যই হ্যাক করতে খুব বেশি বেগ পেতে হয়নি তাদের।’ এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে সামাজিক যোগাযোগের সবগুলো মাধ্যমে। প্রশ্ন উঠেছে তাহলে কী কারো অ্যাকাউন্টই সুরক্ষিত নয়!

টুইটার কতৃপক্ষ ইতিমধ্যেই ‘আওয়ার মাইন টিম’ নামক অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে। সাথে সাথেই নতুন আর একটি অ্যাকাউন্ট খুলে বসেছে হ্যাকার গোষ্ঠী। এর সাথে এটাও জানিয়েছে পুরানো অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। আর সেটা যদি তারা পারে পারে তাহলে নতুন এই অ্যাকাউন্টটি দিয়েই অফিসিয়াল কার্যক্রম চালাবে তারা।

এ ঘটনার পর লিঙ্কডিন কর্তৃপক্ষ জানায়, গত মাসে বেশ কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য চুরি হয়ে যায়। তারা ধারণা করছেন এর মধ্যে হয়তো জুকারবার্গের অ্যাকাউন্টও ছিল। তবে মূল ঘটনা যাই হোক না কেন, জাকারবার্গের এই ঘটনা সামাজিক মাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি করেছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে