,

শাকিব এখন পুরোপুরি কলকাতামুখী

1381173839.বিনোদন প্রতিবেদক : নিকট অতীতে যৌথ প্রযোজনার ছবির বিরোধিতা করে কঠোর অবস্থানে ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান। এজন্য গায়ে কাফনের কাপড় পর্যন্ত জড়িয়ে রাজপথে নেমে ছিলেন। যা আজ কেবলই অতীত। এখন আর সেই অবস্থানে নেই শাকিব খান।

বিতর্কিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজের ঘরে পা রেখে ‘শিকারি’ ছবির মাধ্যমে ‘যৌথ প্রতারণার’ নৌকায় পা রেখেছেন শাকিব। শুধু তাই নয়, এজন্য দেশের অন্য চুক্তিবদ্ধ ছবিগুলোর সিডিউল নিয়মিত ফাঁসিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বলা হচ্ছে, শাকিব খান এখন পুরোপুরিই কলকাতামুখী। যৌথ প্রযোজনার ছবির বাইরে অন্য কোনো ছবি নিয়ে ভাবছেনই না। সম্প্রতি শিকারি ছবির শুটিং শেষে লন্ডন থেকে ঢাকায় ফিরেই আবার কলকাতায় পাড়ি জমান তিনি।

উদ্দেশ্য, কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেংকটেশের সঙ্গে একাধিক নতুন ছবি নিয়ে কথা বলা। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানাননি তিনি। কলকাতার আরেক প্রযোজনা সংস্থা এসকে মুভিজের ব্যানারে আরও চারটি ছবিতে অভিনয়ের কথা চলছে বলে বিশেষ সূত্রে জানা গেছে। যে ছবিগুলোর একটিতে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে জাজ থাকলেও অন্য তিনটি ছবি শাকিবের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে যৌথভাবে নির্মিত হবে বলে জানা গেছে।

তবে শাকিব খানের মধ্যে যৌথ প্রযোজনা প্রীতি বেড়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন দেশের অন্যান্য নির্মাতারা। শিল্পী সমিতির সভাপতি হওয়ার কারণে শাকিবের বিরুদ্ধে মুখ ফুটে কিছু বলতেও পারছেন না কেউ। আবার তাকে নিয়ে নির্মিতব্য ছবির শুটিংও শেষ করতে পারছেন না অনেক পরিচালক।

অনেক নির্মাতা আবার ছবির প্রযোজক হারিয়ে শুটিং বন্ধ করে দিচ্ছেন বলেও জানা গেছে। যা দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য বড় ধরনের হুমকি হিসেবেই দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। স্বভাবতই প্রশ্ন জাগে, কোন পথে হাঁটছেন শাকিব খান? কিংবা গন্তব্য কোথায়? যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে