,

মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক : নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর থেকে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।রোববার রাত ৩টার দিকে শুলকবহর বড় গ্যারেজ এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

1465109440

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুলকবহর বড় গ্যারেজ এলাকা থেকে মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেলটি নম্বর চট্টো মেট্রো-ল-১২-৯৮০৭। বর্তমানে মোটরসাইকেলটি চট্টগ্রামের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।তবে বড় গ্যারেজ এলাকার কোথা থেকে, কোন অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে তা জানাতে পারেননি পুলিশের এ কর্মকর্তা।

 

এর আগে গতকাল রাতে মাহমুদা অাক্তার মিতুর হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে পাঁচলাইশ থানা একটি মামলা দায়ের হয়েছে। পাঁচলাইশ থানার এসআই ত্রিরতন বড়ুয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।রোববার সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করে দৃর্বৃত্তরা। দুই ছেলে-মেয়েকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। অতি সম্প্রতি বাবুল আক্তারের পদোন্নতির পর ঢাকায় অবস্থান করলেও তার স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন।

 

 

পিবিআই চট্টগ্রাম প্রধান অতিরিক্ত পুলিশ সুপার বশির আহমেদ খান জানান, সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে বাসা থেকে ১০০ গজ দূরে ছেলেকে নিয়ে ক্যান্টনমেন্ট স্কুলে যাওয়ার পথে তিনজন মোটরসাইকেল আরোহী বাবুল আক্তারের স্ত্রীকে প্রথমে ধাক্কা দেয়। এরপর তারা ছুরিকাঘাত করে পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ছুরিকাঘাতের পাশাপাশি মাহমুদা আক্তারের মাথার বাম পাশ গুলিবিদ্ধ হওয়ায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে