,

আকিব জাভেদকে বোলিং কোচ নিয়োগের প্রস্তাব বিসিবির

aqibস্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদকে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগের জন্য প্রস্তাব দিয়েছে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রোববার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

পাপন জানান, আকিব জাভেদকে বোলিং কোচ হতে প্রস্তাব দেয়া হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যেই জানা যাবে তিনি কোচ হতে আগ্রহী কি না।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে খুব বেশি কিছু অর্জন করতে না পারলেও কোচ হিসেবে দারুণ সফল আকিব। ২০০৪ সালে তার তত্ত্বাবধানেই পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল জিতেছিল বিশ্বকাপ শিরোপা।

তিন বছরের বেশি সময় ধরে তিনি ছিলেন পাকিস্তানের বোলিং কোচ। আফগানিস্তানের ক্রিকেট উন্নয়নেও ভালো অবদান ছিল আকিবের। ২০১২ সাল থেকে আরব আমিরাতের কোচের দায়িত্ব পালন করছিলেন পাকিস্তানের সাবেক এই ডানহাতি পেসার। বর্তমানে পিসিএলে লাহোর দলের পরামর্শক হিসেবে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ ছিলেন হিথ স্ট্রিক। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি আর তা নবায়ন করতে চান না বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে