বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রদান কালে মোকতাদির চৌধুরী এম.পি

Brahmanbaria Pic-02ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে, নিরলসভাবে কাজ করছে। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যে দেশ সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই দেয়।
তিনি গতকাল রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০১৫-২০১৬ অর্থ বছরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি আরো বলেন, আমরা চাই ঘরে ঘরে বিল গেটসের জন্ম হোক। তিনি বলেন, চাকুরী, ব্যবসা-বানিজ্য ও রাজনীতি করলে হলে লেখাপড়া করতে হবে। আমাদেরকে মানুষ হতে হবে। আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। দেশকে ভালোবাসতে হবে। তিনি বলেন, মেয়েরা যদি লেখাপড়ায় এগিয়ে যায় কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবেনা। তিনি বলেন, আমরা একটি স্বাধীন দেশের জন্য লড়েছিলাম। পাকিস্তান আমাদের সংস্কৃতি ও ভাষার উপর আঘাত করেছিল। পাকিস্তানীরা আমাদেরকে বিভিন্নভাবে জুলুম অত্যাচার করতো। তিনি বলেন, পাকিস্তান আমলে আমাদের শিক্ষার হার ছিল শতকরা ২৭ ভাগ। বর্তমানে আমাদের শিক্ষার হার শতকরা ৫৭ ভাগের উপরে। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার জন্য কাজ করছে। তিনি বলেন, আমাদেরকে শিক্ষার হার বাড়াতে হবে। তিনি বলেন, আমাদেরকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। দেশকে ভালোবাসতে হবে। লেখাপড়া না করলে দেশের উন্নয়ন হবেনা।
সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুস সামাদ আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। পরে প্রধান অতিথি ১৬৬ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির টাকা তুলে দেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান