,

সেরেনাকে হারিয়ে মুগুরুজার ফরাসি ওপেন জয়

CarbineMuguruzaস্পোর্টস ডেস্ক : বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ফরাসি ওপেনে নারী এককের শিরোপা জিতলেন স্পেনিশ তারকা গারবিন মুগুরুজা। মার্কিন তারকা উইলিয়ামসকে সরাসরি সেটে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জেতেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই মুগুরুজা। স্পেনিশ এই তারকার এটা হচ্ছে প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়। খবর বিবিসির

গত বছর টেনিসের বিশ্বকাপ খ্যাত উইম্বলডনের নারী এককের ফাইনালে সেরেনার কাছেই হেরেছিলেন ২২ বছর বয়সী মুগুরুজা। ফরাসি ওপেনে জয়ের মাধ্যমে এর প্রতিশোধ নিলেন তিনি।

১৯৯৮ সালের পর এই প্রথম কোনো স্পেনিশ নারী তারকা ফরাসি ওপেন জিতেছে। তখন আরান্তজা সানচেজ ভিকারিও এই টুর্নামেন্টে শিরোপা জিতেছিলেন। প্যারিসের রোলাঁ গারোতে দীর্ঘ প্রায় ১৮ বছর পর এই খরা কাটালেন মুগুরুজা।

এদিকে, ফরাসি ওপেনে হারের ফলে লেজেন্ডারি টেনিস তারকা স্টেফি গ্রাফের সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছুতে পারলেন না সেরেনা। মার্কিন এ তারকার পক্ষে তা সম্ভব কিনা তা নিয়ে এখন সন্দিহান অনেকেই কারণ তার বয়স এখন ৩৪ চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা