,

মহিবুরের ফাঁসি, মজিবুর-রাজ্জাকের আমৃত্যু কারাদণ্ড

Wdszxনিউজ ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে হবিগঞ্জের রাজাকার মহিবুর রহমান ওরফে বড় ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া মহিবুরের ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

বেঞ্চের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

আসামিদের বিরুদ্ধে আনিত চার অভিযোগের চারটিই রায়ে প্রমাণিত হয়েছে।

আজ এ রায় ঘোষণা করা হবে বলে গতকাল মঙ্গলবার দিন ধার্য করা হয়েছিল। গত ১১ মে বিচার শেষে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান (সিএভি) রাখেন।

একাত্তরের চারটি ঘটনায় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের অপরাধে তাদের অভিযুক্ত করা হয়েছিল।

গত বছর ২৯ সেপ্টেম্বর যুদ্ধাপরাধের চার অভিযোগ গঠনের মধ্যদিয়ে এ তিন ভাইয়ের বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।

সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২১ অক্টোবর থেকে। ১১ মে উভয়পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের মধ্যদিয়ে তাদের বিচার শেষ হয়।

আজ এই মামলার ২৪০ পৃষ্ঠার রায়ে তাদের বিরুদ্ধে আনিত চার অভিযোগের প্রত্যেকটি প্রমাণিত হওয়ায় মুহিবুরকে মৃত্যুদণ্ড ও মহিবুরের ছোট ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া এবং তাদের চাচাতো ভাই আবদুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল।

আসামিদের মধ্যে মহিবুর রহমান ওরফে বড় মিয়া (৬৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলাধীন খাগাউড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার ভাই মুজিবুর রহমান আঙ্গুর মিয়া (৬০) বর্তমান চেয়ারম্যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা