,

মিষ্টি জান্নাতকে হত্যার হুমকি

misty-jannat-1 copyবিনোদন প্রতিবেদক : অজ্ঞাত পরিচয়ে চিত্রনায়িকা মিষ্টিকে চাঁদা দাবিসহ অপহরণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে। গত বেশ কিছুদিন যাবৎ এ সমস্যার সম্মুখীন হচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সহযোগীতাও নিয়েছেন তিনি। এসব তথ্য জানিয়ে মিষ্টি বললেন, আজই জিডি করতে যাচ্ছি।

গত কয়েকদিন ধরে আমাকে কে বা কারা ফলো করছে। অজ্ঞাত নাম্বার থেকে ফোন দিয়ে আমি কোথায় যাচ্ছি, কি করছি সব বলে দিচ্ছে। চাঁদা দাবি করছে, উঠিয়ে নিয়ে যাবে, মেরে ফেলবে এমন কথা বলছে। আমার গাড়ির নাম্বার পর্যন্ত জানে।কি পোশাক পরেছি তাও বলে দিচ্ছে।’

এমন অবস্থায় কিছুটা আতংকিত অবস্থায় আছেন ঢালিউডের এ উঠতি নায়িকা। স্বাভাবিক চলাফেরাও ব্যাহত হচ্ছে।

বর্তমানে তিনি ব্যস্ত আছে সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার রানী’ ও ‘তুই আমার’ চলচ্চিত্র দু’টি নিয়ে। জানালেন, আগামী মাসের ২৫ তারিখ থেকেই কলকাতার হার্টথ্রব নায়ক সোহমের বিপরীতে নতুন একটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা