,

সরকারি ৫ টাকার নোট বাজারে আসছে ৫ জুন

 

নিজস্ব প্রতিবেদক : ব্যাংক নোটের পরিবর্তে সরকারি নোট হিসেবে ৫ টাকার নোট আগামী ৫ জুন রোববার বাজারে ছাড়া হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ৫ টাকা মূল্যমানের এ নোটে স্বাক্ষর থাকবে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদের।আজ সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

note_114690

এদিকে নতুন এই সরকারি নোট আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ।

 

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ টাকার নোটকে ব্যাংক নোটের পরিবর্তে কারেন্সি নোটে (সরকারি নোটে) রূপান্তরের বিষয়ে রাষ্ট্রপতি গত বছর ২১ নভেম্বর অনুমোদন করেছেন। এ পরিপ্রেক্ষিতে এ নোটে বাংলাদেশের ব্যাংকের গভর্নরের পরিবর্তে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে নতুন নোট মুদ্রণ করা হয়েছে। আগামী ৫ জুন রোববার বাংলাদেশ ব্যাংকের মতিঝিলের অফিস থেকে এ মুদ্রা ইস্যু করা হবে।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ মুদ্রার সামনের পৃষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ এবং অপর পৃষ্ঠায় রাজশাহীর কুসুম্বা মসজিদের ছবি থাকবে। এ নোটের উপরিভাগে ‘বাংলাদেশ ব্যাংক’-এর পরিবর্তে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা থাকবে। বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের স্থলে বাংলাদেশের জাতীয় প্রতীক থাকবে। এ নোটে ‘চাহিবামাত্র ইহার বাহককে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে’ লেখাটি থাকবে না।নতুন মুদ্রিত ৫ টাকার এ নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ৫ টাকা মূল্যমানের কাগুজে ও ধাতব মুদ্রা চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা