,

রোজায় মার্কেটের সামনে থেকে ফুটপাতের দোকান সরিয়ে নেবে পুলিশ

cmp--meetingনিউজ ডেস্ক : পবিত্র রমজান মাসে যানজট নিরসনে ও ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের সুবিধার্থে মার্কেটের সামনের এবং রাস্তার ওপর বসা বেশকিছু ফুটপাতের দোকান তুলে দেবে পুলিশ।

সোমবার রমজান মাসে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে চট্টগ্রামের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এই বিষয়টি স্পষ্ট করেন পুলিশ কমিশনার ইকবাল বাহার। দুপুর ১২টায় পুলিশ কমিশনারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার বলেন, ‘রোজায় মার্কেটের সামনে কোনো ফুটপাতে দোকান থাকতে পারবে না। কারণ এতে ক্রেতাদের মার্কেটে ঢুকতে বিপত্তির মধ্যে পড়তে হবে, সৃষ্টি হবে যানজট। এছাড়া সড়কের যেসব জায়গায় ফুটপাতে দোকানের কারণে যানজট সৃষ্টি হয় তাও তুলে নেওয়া হবে রমজান মাসের শুরুতে।’

তিনি বলেন, ‘আমি ফুটপাতের ব্যবসায়ীদের পেটে লাথি মারতে চাই না। কিন্তু ৫০ কিংবা ১০০ জন মানুষের উপকার করতে গিয়ে আমি ৫০ হাজার মানুষের ক্ষতি করতে পারি না। এ নিয়ে মানবিকতার কোনো প্রশ্ন থাকতে পারে না।’

এরপর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতাদের প্রতি অনুরোধ করে ইকবাল বাহার বলেন, ‘কিছু ফুটপাত তুলে নেওয়ার ফলে যেসব ব্যবসায়ী বেকার হয়ে পড়বেন তাদের রমজানমাসকালীন মার্কেটগুলোতে যে অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া হবে সেই সব পদে যেনো আপনারা নিয়োগ দেন। ফলে ওই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবেন না।’

পুলিশ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, মাসুদ উল হাসান, উপ কমিশনার পরিতোষ ঘোষসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এতে ব্যবসায়ী নেতারা তাদের সমস্যা তুলে ধরে বক্তব্য দেন। পুলিশ কমিশনার তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন।

সভায় চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আমরা নিজের নামে আগে হাজি-আলহাজ্ব লিখতে ভালোবাসি, ঈদের পর পবিত্র ওমরাহ পালনের জন্য বসে থাকি, কিন্তু রমজান মাসে ক্রেতাদের ঠকিয়ে যাই। আমাদের কাছে সব পণ্যের ক্রয়মূল্য জানা আছে। কিন্তু আমরা ১ হাজার টাকার জিনিস ৭ হাজার টাকায় বিক্রি করতে বসে থাকি। সেটা ঠিক নয়। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

সভার শেষের দিকে পুলিশ কমিশনার বলেন, যতদিন এখানে (সিএমপি) থাকবো আমি নিজেকে চট্টগ্রামবাসী মনে করবো। দয়া করে ১১ মাসের ব্যবসাটা একমাসে (রমজানে) পুষিয়ে নিবেন চিন্তা করে মানুষদের কষ্ট দেবেন না।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা