,

মুস্তাফিজ যেন হায়দরাবাদের পরশ পাথর

2স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজ যেন পরশ পাথর। যেখানেই স্পর্শ করেন সব সোনা হয়ে যায়। অভিষেক ওয়ানডেতে ভারতের সঙ্গে নয়নকাড়া পারফরমেন্স। প্রথম ওয়ানডেতেই পাঁচ উইকেটে। যার হাত ধরে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

এরপর আর যেন পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। যে আসরেই নেমেছেন সফল হয়েছেন। বাংলাদেশ জাতীয় দলতো বটেই, প্রথমবারের মতো আইপিএলে গিয়েও রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছেন এই কাটার বিশেষজ্ঞ। অভিষেক আসরেই মাত করেছেন। জিতেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম শিরোপা। নতুন নামকরণের পর যা হায়দরাবাদেরও প্রথম।

নিলামে প্রায় বাংলাদেশি টাকায় এক কোটি ষাট লাখে মুস্তাফিজুরকে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এর চেয়ে বেশি অর্থে টানা বোলারও ছিল হায়দরাবাদে। তবে মুস্তাফিজকে ছাড়িয়ে যেতে পারেননি তারা। মুস্তাফিজ দেখিয়েছে তার কারিশমা, বিস্ময়।

শুরু থেকেই হায়দরাবাদের প্রতি ম্যাচেই ছিলেন মুস্তাফিজ তুরুপের তাস। দেখিয়েছেন তার নৈপূন্য। তবে টানা ১৫ ম্যাচ খেলার পর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ছিলেন না মুস্তাফিজ। ইনজুরির কারণে ছিলেন মাঠের বাইরে। তবে দল জিতে উঠে এসেছিল ফাইনালে।

ফাইনালে মুস্তাফিজ খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। তবে সব শংকা উড়িয়ে দিয়ে মাঠে নামেন মুস্তাফিজ। প্রথম দুই ওভারে রান দিয়েছেন মাত্র ১৬। শেষের দুই ওভারে অবশ্য রান বেশী গেছে। দিয়েছেন ২১। তবে এর মধ্যে তৃতীয় ওভারে ফিরিয়েছেন ভয়ংকর হয়ে ওঠার আগেই শেন ওয়াটসনকে। যা শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সব মিলিয়ে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে আইপিএল মিশন শেষ করলেন মুস্তাফিজ। অবস্থানগত দিক দিয়ে আছেন পঞ্চম স্থানে। সর্বোচ্চ ২৩ উইকেট মুস্তাফিজেরই সতীর্থ ভুবনেশ্বর কুমারের। ২১ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে বেঙ্গালুরুর চাহাল। ২০ উইকেট নিয়ে তৃতীয় স্থানে বেঙ্গালুরুর ওয়াটসন। ১৮ উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে গুজরাটর কুলাকার্নির।

তবে একটি জায়গায় সবার উপরেই রয়েছেন মুস্তাফিজ। আর তা হলো বোলিংয়ে ইকোনমি রেট। পুরো টুর্নামেন্টে মুস্তাফিজ বল করেছেন ৬১ ওভার। মোট রান দিয়েছেন ৪২১। ইকোনমি রেট সবচেয়ে ভালো, ৬.৯০। গোটা টুর্নামেন্টে তুখোর বোলিংয়ের কারণে একবার ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন মুস্তাফিজ। ব্রাভো, বাংলাদেশের পেস কাটার স্পেশালিস্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে