,

শরণার্থীরা বিপজ্জনক নয়, বরং তারা বিপদে আছে

 
আন্তর্জাতিক ডেস্ক : খ্রিস্টানদের রোমান ক্যাথলিক সম্প্রদায়ের পূণ্যভূমি ভ্যাটিকানে কয়েকশ শরণার্থী শিশুর সঙ্গে আবেগঘন এক বৈঠকে মিলিত হয়েছেন পোপ ফ্রান্সিস। বৈঠকে শরণার্থী প্রসঙ্গে পোপ বলেন, ‘শরণার্থীরা বিপজ্জনক নয়, বরং তারাই বিপদে আছে।’শনিবার ওইসব শরণার্থী শিশুর সঙ্গে বৈঠকটি করেছেন পোপ। এদের মধ্যে বেশিরভাগই ইতালিতে আশ্রয় নেয়া অভিবাসী। বিশেষ একটি রেলগাড়িতে করে ওইসব শরণার্থী শিশুকে ইতালি থেকে ভ্যাটিকানে নিয়ে আসা হয়েছে।

2016_05_29_16_24_03_A6lGaplafdUUDgtaRMHovEzYznKJi8_original

 

এমন একটি সময়ে পোপ এই বৈঠক করলেন যখন লিবিয়া থেকে ইতালিতে শরণার্থী আগমনের মাত্রা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। গত সোমবার থেকে টানা তিনদিন অভিযান চালিয়ে বিভিন্ন নৌযান থেকে ১৪ হাজার শরণার্থীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। এছাড়া ওই যাত্রায় আরো কয়েকশ মারা গিয়ে থাকতে পারে বলে ধারণা তাদের।

 

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, শুক্রবার ভূমধ্যসাগর থেকে ৪৫ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।পোপের সঙ্গে ওই বৈঠকে নাইজেরিয়ার ছোট বালক ওসায়ান্দেও ছিল। ইতালি আসার ওই যাত্রায় তার মা-বাবা সাগরে ডুবে মারা যান। বর্তমানে একটি ইতালীয় পরিবারের কাছে বড় হচ্ছে ওসায়ান্দে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে