,

আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে ভোটকেন্দ্র থেকে তুলে নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে

 

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলা হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন মুন্নাকে পুলিশ আটক করেছে বলে তার পরিবার অভিযোগ করেছেন।তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা হাজিরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। মুন্নার বাবার নাম মৃত লেদু মিয়া মাস্টার। ইউছুফপুর গ্রামে তাদের বাড়ি। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

photo-1464448194_129487

 

তার পরিবারের দাবি, আজ শনিবার দুপুর ১২টার দিকে ভোট চলাকালে চর চামিতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকা থেকে মুন্নাকে আটকের পর পুলিশ চন্দ্রগঞ্জ থানায় নিয়ে যায়।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুল হক এবং সহকারী পুলিশ সুপার (এএসপি সদর সার্কেল) মো. নাসিম মিয়া জানান, তারা মুন্না নামের কাউকে আটক করেননি।

 

 

নিজাম উদ্দিন মুন্নার বোন লিপন আক্তার বলেন, ‘পুলিশ সবার সামনে থেকে আমার ভাইকে আটক করে চন্দ্রগঞ্জ থানায় নিয়ে যায়। প্রথমে তারা স্বীকার করলেও পরে তা অস্বীকার করে। থানায় গিয়েও ভাইয়ের সাক্ষাৎ পাচ্ছি না। আমি আমার ভাইকে সুস্থ অবস্থায় ফেরত চাই।’হাজিরপাড়া ইউনিয়নের ইউছুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টার দিকে ব্যালট পেপার ছিনতাইকালে পুলিশের গুলিতে তিন যুবক গুলিবিদ্ধ হন।

 

এ সময় সেখানে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শামছুল ইসলাম বাবুল পাটওয়ারীর সমর্থকরা বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মুন্নাসহ কয়েকজনকে পিটিয়ে আহত করে বলেও অভিযোগ করেন লিপন আক্তার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে