,

‘শ্রমিকরা ন্যূনতম মজুরি পাবে না, তা হতে পারে না’

 

নিজস্ব প্রতিবেদক : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘শ্রমিকরা অন্যায়ের বিরুদ্ধে কখনও আত্মসমর্পণ করেননি। স্বাধীন দেশে শ্রমিকরা ন্যূনতম মজুরি পাবেন না, তা হতে পারে না। পঁয়তাল্লিশ বছর পর তাহলে কি আবার যুদ্ধ করতে হবে, রক্ত দিতে হবে?’তিনি শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ফেডারেশন আয়োজিত ‘শ্রমিকদের জন্য কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন।

dr-kamal_dhakareport_33282

 

 

ড. কামাল বলেন, ‘শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি ছাড়াও রেশনিং, আবাসন, স্বাস্থ্য, শ্রমিকের সন্তানদের শিক্ষা এবং আবাসনের ন্যায়সঙ্গত দাবি এবং শ্রমিকদের সঙ্গে সরকারের প্রতারণার চিত্র তুলে ধরে পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করা হবে’।শ্রমিক নেতাদের পরামর্শ দিয়ে ড. কামাল বলেন, ‘আপনারা ন্যূনতম দাবি তুলে ধরে পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ করে মানুষকে বোঝান। আমিও থাকবো আপনাদের সঙ্গে’।

 

 

তিনি বলেন, ‘কালো টাকা ইবলিসের অস্ত্র। এ টাকা দিয়ে মানুষ মারা হচ্ছে, গ্রেনেড মারা হচ্ছে, মানুষকে আগুন ধরিয়ে পোড়ানো হচ্ছে। এ টাকা ভুড়িওয়ালারা বিদেশে জমাচ্ছেন, বাড়িও বানাচ্ছেন’।গোলটেবিল বৈঠকে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন অ্যডভোকেট মাহবুবু রহমান। বক্তব্য দেন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম এম আকাশ ও বিভিন্ন শ্রমিক জোট ও সংগঠনের নেতারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা