,

আওয়ামী লীগ ৪০ আসনও পাবে না সুষ্ঠু নির্বাচন হলে : বনমন্ত্রী

 
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের শরীক জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় মার্কা দিয়ে ফ্যাসাদ সৃষ্টি করা হয়েছে। ফ্যাসাদ আল্লাহও পছন্দ করেন না।সুষ্ঠু নির্বাচন হলে তারা (আওয়ামী লীগ) ৪০টি আসনও পাবে না।

E.-Minister

শনিবার বিকেলে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, তাদের প্রার্থী বেশি হয়ে গেছে। তাই সর্বত্র বিদ্রোহী প্রার্থী। এজন্য ওরা নিজেরা নিজেরা মারপিট করে মরছে।

 

বনমন্ত্রী বলেন, আপনারা সবাই বিগত দিনে ঐক্যবদ্ধ ছিলেন বলেই আমরা উন্নয়ন করতে সক্ষম হয়েছি। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি তাতে প্রশাসনের সাহায্য নেইনি। ভোটের মাধ্যমে জনগণ যে রায় দেবে তা আমরা মাথা পেতে নেব, কিন্তু আপনারা ম্যাজিস্ট্রেটকে রুমের মধ্যে আটক করে বিজয়ী হওয়ার জন্য কাগজপত্রে স্বাক্ষর করে নিবেন তা হবেনা। আর এসপি সাহেবদের সঙ্গে গোপনে বৈঠক করবেন এটা হয়না।

তিনি নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার জন্য বার বার আহ্ববান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে