,

ওজন কমানোয় স্ত্রীকে তালাক!

weight-loss-questionsনিউজ ডেস্ক : নিজেকে মেদহীন, ঝরঝরে দেখতে কে না চায়! এজন্য কাড়ি কাড়ি টাকাও খরচ করেন অনেকে। বিশেষ করে নারীরা এ বিষয়টিকে ইদানিং অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। ওজন কমিয়ে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য নিয়মিত ডায়েটের পাশাপাশি জিমেও যান অনেকে। কেউবা ওজন কমাতে অপারেশন করান। আর সৌদি আরবে এক নারীকে ওজন কমিয়ে ঘর ছাড়তে হলো! স্ত্রীর ওজন কমানোর খবর শোনামাত্র তাকে তালাক দেন তার স্বামী।

আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ওজন কমানোর জন্য ব্যয়বহুল অপারেশন করান ওই নারী। আর সেই অভিযোগেই স্ত্রীকে ডিভোর্স দেন তার স্বামী। ওই ব্যক্তি মনে করেন, এমন ‘ব্যয়বহুল স্ত্রী’ ঘরে থাকলে তা তাকে শুধু পেছনেই টানবে, সামনে এগুতে দেবে না। না হলে যে মুহূর্তে তাদের সংসারে বাড়ি কেনার জন্য অনেক অর্থ দরকার, সেই মুহূর্তে এত টাকা খরচ করে মেদ ঝরাতেন না।

খবরে বলা হয়, স্বামীকে স্লিম লুক-এ চমকে দিতে ওজন কমানোর অপারেশন করিয়েছিলেন পেশায় শিক্ষিকা ওই নারী। তবে তা বেশ ব্যয়বহুল। খরচ হয়েছে ২০ হাজার মার্কিন ডলারের বেশি। এতে স্বামী খুশি তো হননি, উল্টো রেগেমেগে একাকার। ওজন কমানোর জন্য এত টাকা খরচ করায় বউকে তাৎক্ষণিক তালাকের সিদ্ধান্ত নেন তিনি। আর যেমন ভাবা তেমন কাজ।

ওই নারীর স্বামী জানিয়েছেন, তারা সম্প্রতি একটি বাড়ি কেনার পরিকল্পনা করছেন। তার জন্য টাকারও প্রয়োজন। এই সময়ই এত টাকা দিয়ে অপারেশন করিয়েছেন তার স্ত্রী। এই ঘটনায় তিনি বেশ হতাশ হয়ে পড়েন।

তিনি আরও জানান, এ নিয়ে আগেও ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তার স্ত্রী। শেষমেশ অপারেশনটা করিয়েই নিলেন তিনি।

তার স্ত্রী ভেবেছিলেন নতুন চেহারায় তাঁকে দেখে খুশি হবেন ওই ব্যক্তি। কিন্তু হিতে বিপরীত হয়। তাই ডিভোর্সের সিদ্ধান্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা