,

টয়লেট থেকে ব্যালটসহ চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

photo-1464420905নিউজ ডেস্ক : চট্টগ্রামের পটিয়া উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের টয়লেট থেকে ব্যালট পেপার ও সিলসহ আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হাজি সাবের আহমেদকে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এরপর কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুধীর বরণ দেব জানান, সকাল থেকে নৌকা প্রতীকের সমর্থকরা কেন্দ্র দখলে নেন। এর কিছুক্ষণ পর বিএনপির চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিনের সমর্থকরা কেন্দ্রে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ১০টি ফাঁকা গুলি ছোড়ে। এরপর বিজিবি কেন্দ্রের দ্বিতীয় তলার টয়লেট থেকে হাজি সাবের আহমেদকে ব্যালট পেপার ও সিলসহ গ্রেপ্তার করে নিয়ে যায়।

নির্বাহী হাকিম মাহবুব আলম জানান, কেন্দ্রের টয়লেট থেকে ব্যালট পেপারে সিল মারার সময় হাজি সাবের আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ১০টি ফাঁকা গুলি ছোড়ে।

সংঘর্ষের সময় সাবের আহমেদের পাজেরো গাড়ি মহিউদ্দিনের সমর্থকরা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা