,

সমকামিতার কারণেই ভূমিকম্প: মুসলিম আলেমের ফতোয়া

 
আন্তর্জাতিক ডেস্ক : সমলিঙ্গের যুগলদের যৌনকর্মের কারণ আল্লাহ রাগান্বিত হচ্ছেন এবং এ কারণেই পৃথিবীব্যাপী ভূমিকম্প হচ্ছে বলে মন্তব্য করেছেন এক মুসলিম আলেম। মাল্লাম আব্বাস মাহমুদ নামের ঘানার এক আলেম এক সাক্ষাৎকারে এই ফতোয়া দেন।তিনি বলেন, ‘পুরুষরা যখন পুরুষের সঙ্গে যৌনকর্ম করে তখন আল্লাহ রাগান্বিত হন। আর এ রকম ঘৃণ্য একটি কাজের ফল হিসেবেই ভূমিকম্প সংঘটিত হচ্ছে।’ সমকামিতার কারণে আল্লাহ সোদোম এবং গোমোরাহ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন বলেও মন্তব্য করেন মাহমুদ।

2016_05_27_19_07_18_0ilrTU56fjXVvWp08Cy6lV4H1UCi1H_original

 

ঘানার কুমাসি অঞ্চলের জঙ্গো সম্প্রদায়ের মধ্যে শত্রুতা এবং সমকামিতা বেড়ে যাওয়া ও রাজধানী আক্রায় সমকামী সম্পর্ক নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে মাহমুদ এ মন্তব্য করেন। স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে, সমকামী হওয়ার কারণে হামলার শিকার হতে পারে- এমন ভয়ে অনেক সমকামী তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে।

 

 

মাহমুদ বলেন, ‘কোরানের শিক্ষার বিরুদ্ধে এমন একটি লজ্জাজনক কাজ কি আমাদের সমাজে চলতে দেয়া উচিৎ? অবশ্যই না। জঙ্গো সম্প্রদায়ের এ ধরনের নির্বোধদের তাড়াতে পেরে আমরা খুশি।’

 

ব্রিটিশ নাগরিকদের ঘানা ভ্রমণে সতর্ক করে দিয়েছে যুক্তরাজ্যের সরকার। বলা হয়েছে, ‘ঘানায় যদিও ছোট্ট একটি সমকামী সম্প্রদায় আছে। তবে বেশিরভাগ ঘানাবাসী এ ধরনের যৌনকর্মকে গ্রহণ করে না।’ উল্লেখ্য, আফ্রিকার ৫৬টি দেশের মধ্যে ৩৪টি দেশেই সমকামীতা অবৈধ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা