বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আট যুগের সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক, আরও সমৃদ্ধির পথে

S_Uআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব সফরে যাত্রা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার বিকেলে রাজধানী রিয়াদে পৌঁছে প্রথমেই সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সাথে ব্যক্তিগত সাক্ষাৎ করবেন তিনি।

বৃহস্পতিবার সৌদি আরব, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানের নেতৃবৃন্দের উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ সম্মেলন জিসিসিতে যোগ দিবেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে বন্ধুত্বতার সম্পর্ক জোরদার করতেই মূলত ওবামার এই সফর।

সৌদি এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সুসম্পর্কের মেয়াদ প্রায় ৮ যুগ। সেই সম্পর্ক যাতে চাঙ্গা থাকে এবং আন্তর্জাতিক রাজনীতির নীতিমালা অক্ষুণ্ণ রেখে উভয় দেশের স্বার্থ রক্ষা হয় এমন সব ইস্যুতে আলোচনা করবেন তারা। পরের দিনের জিসিসি সম্মেলনে উপসাগরীয় নেতাদের সাথে যে সমস্ত আলোচনা করবেন তার মধ্যে মুখ্য হচ্ছে সিরিয়া এবং ইয়েমেনের নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং সংঘর্ষ।

সৌদি রাজা আব্দুল আজিজ এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট

মার্কিনীদের সাথে সৌদির কূটনৈতিক সম্পর্কের গোড়াপত্তন হয়েছিল ১৯৩৩ সালে । আধুনিক সৌদির জনক রাজা আব্দুল আজিজ এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজেভেল্ট ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে সাক্ষাৎ করেছিলেন মার্কিন রণতরী ইউএসএস কুইঞ্চিতে। এরপরে অনেক চড়াই উতরাই গেলেও সম্পর্ক অটুট রয়েছে। রিয়াদ এবং ওয়াশিংটন মূলত জিসিসি অন্তর্ভুক্ত দেশগুলোর সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সমন্বয় সাধনে একটা যৌথ ভূমিকা পালন করে।

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ক্ষমতায় থাকাকালে সৌদি রাজা আবদুল্লাহ যুক্তরাষ্ট্র সফর করেছেন মোট তিন বার। জর্জ বুশও দুইবার সফর করেছেন সৌদি, যদিও দুটো সফরই ছিল চটজলদি। কিন্তু প্রেসিডেন্ট ওবামার আমন্ত্রণে গত বছর যুক্তরাষ্ট্র ঘুরে এসেছেন রাজা সালমান, তখন থেকেই দুদেশের সম্পর্ক তুঙ্গে রয়েছে।

প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং প্রয়াত রাজা আবদুল্লাহ 

ইতিহাস থেকে দেখা যায়, অনেক আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংঘর্ষের বাইরেও সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে টানা পোড়েন রয়েছে। বাইরে থেকে দেখা স্বাভাবিক দ্বিপার্শ্বিক সম্পর্কের বাইরেও ইরান পারমাণবিক চুক্তি, সিরিয়া গৃহযুদ্ধ ইত্যাদি ইস্যুতে তাদের দ্বিমত স্পষ্ট। তাছাড়া ইরাক থেকে সৈন্য প্রত্যহারের পরেও দুদেশের সম্পর্কে চিড় ধরেছিল।

মধ্যপ্রাচ্যে শান্তিপ্রতিষ্ঠা বা মাথাচাড়া দিয়ে ওঠা উগ্র সন্ত্রাসবাদ রুখতে সৌদির সাথে সুসম্পর্ক রক্ষা করা মার্কিনীদের জন্য যেমন দরকার তেমনি সৌদি আরবেরও প্রয়োজন বিশ্বের পরাক্রমশালী একটি দেশের সমর্থন। উপসাগরীয় ৬টি দেশের নেতৃবৃন্দের সাথে ওবামার এই সফরের মূল আলোচনা হবে সন্ত্রাসবিরোধী পরিকল্পনা নিয়ে। ওবামার এবারের সফর সঙ্গী হয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশটন কার্টার।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান