,

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে প্রতিবন্ধী পুষ্পিতার আঁকা ছবি

gaibandha_pic_9856নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ডে এবারে স্থান পেয়েছে গাইবান্ধার প্রতিবন্ধী কিশোরী পুষ্পিতার আঁকা জল রংয়ের ছবি। এ খবর জানার পর গাইবান্ধাবাসী পুষ্পিতার প্রতি আগ্রহী হয়ে পড়েছেন। অনেকে বাড়িতে গিয়ে তার খোঁজ-খবর নিয়েছে। আর এ ঘটনায় পরিবারের সবাই খুব আনন্দিত। প্রধানমন্ত্রীর প্রতি বাবা-মা এবং পুষ্পিতার কৃতজ্ঞতার শেষ নেই।

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী পুষ্পিতা গাইবান্ধা শহরের মাস্টারপাড়ার ফিরোজ কবিরের মেয়ে। বাবা স্থানীয় একটি এনজিওতে প্রকল্পভিত্তিক কাজ করতো। প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় তিনি এখন বেকার। পুষ্পিতার মা রহিমা আকতার রিমা একজন গৃহিনী। মেয়ের প্রতি তার সেবার ও প্রচেষ্টার কারণেই পুষ্পিতা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে এগিয়ে চলেছে।

শারীরিকভাবে প্রতিবন্ধী পুষ্পিতার দুহাতের পাতাৃ ভাঁজ করা থাকায় স্বাভাবিকভাবে কোনো কাজই সে করতে পারে না। মাই তার একমাত্র অবলম্বন। গোসল করা থেকে শুরু করে খাওয়ানো, পড়ানো এমনকি বাথরুমের ব্যাপারও মায়ের ওপর তাকে নির্ভর করতে হয়।

এরপরও পুষ্পিতার ছবি আঁকার আগ্রহ ও তার সাফল্য এবং লেখাপড়ায় ভালো ফলাফল বাবা-মা দুজনকেই উৎসাহী করে তুলেছে। তারা পুষ্পিতার উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেন।

মেধাবী এই ছাত্রী প্লে গ্রুপ থেকেই ছবি আঁকাতে শুরু করে। সে বাড়ির পাশে গাইবান্ধা ল্যাবরেটরি স্কুলে পড়াশোনার ফাঁকে ফাঁকে দুহাতের ভাঁজে রংতুলি ধরে একের পর এক ছবি এঁকে চলে। ইতিমধ্যে বেশকিছু পুরস্কারও অর্জন করেছে পুষ্পিতা।

২০১৩ সালে চতুর্থ শ্রেণিতে অধ্যায়নকালে শিশু একাডেমি আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিনে চিত্রাংকন প্রতিযোগিতায় পুষ্পিতা পুরস্কার লাভ করেন। সেই পুরস্কারের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায়। প্রতিবন্ধী শিশুর ওই সাফল্যে প্রধানমন্ত্রীর দফতর থেকে পুষ্পিতার নামে দুই লাখ টাকার চেক দেয়া হয়। সে টাকায় সঞ্চয়পত্র কিনে রাখে তার বাবা-মা যা তার ভবিষ্যতের কাজে লাগবে বলে বাবা-মা মনে করেন।

ওই বছরই পুষ্পিতা রংপুরে সুরছন্দ একাডেমির একুশ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করে। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় পুষ্পিতা পুরস্কার লাভ করেছে একের পর এক।

ছবি আঁকার ক্ষেত্রে স্থানীয় চিত্রশিল্পী খোন্দকার নিপুনের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই ওই পরিবারের। তার আগ্রহ এবং সহযোগিতায় পুষ্পিতা সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে বিলি করার জন্য এবারে প্রধানমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা কার্ড গাইবান্ধায় এলে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ প্রথমেই পুষ্পিতা কবিরের কাছে ওই কার্ডটি হস্তান্তর করেন। একই সঙ্গে তাকে নিজস্ব তহবিল থেকে পাঁচ হাজার টাকা অনুদান প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে