,

‘বায়োমেট্রিকে সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ সংরক্ষণের সুযোগ নেই’ (ভিডিও)

Jamunnaঅ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস সাব বাংলাদেশ (অ্যামটব)’র মহাসচিব টি আই এম নুরুল কবির বলেছেন, বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল আপারেটর গ্রাহকদের সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ সংরক্ষণের সুযোগ নেই। শুধু জাতীয় পরিচয়পত্রে থাকা আঙ্গুলের ছাপের সাথে মিলিয়ে দেখা হয়।
মঙ্গলবার রাত নয়টায় বেসরকারি যমুনা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
নুরুল কবির বলেন, যারা টেলিভিশন চ্যানেলে কাজ করে এবং যখন তাঁরা অফিসে যায় তখন অফিসে ঢোকার আগে দরজার সামনে আঙ্গুলের ছাপের যে ডিভাইসটি থাকে সেখানে আগুলের ছাপ দিলেই দরজাটি খুলে যাচ্ছে। অর্থাৎ আগেই থেকেই আপনার তথ্য সার্ভারে সংরক্ষণ করা থাকে, শুধু এই ডিভাইসটির মাধ্যমে আপনি সেই ব্যক্তি কিনা সেটি পরীক্ষা করা হয়। যখনই আপনি ডিভাইসটির উপর আঙ্গুল রাখেন তখন দরজা খুলে যায়। এখানে যেমন আঙ্গুলের ছাপ সংরক্ষণ হয় না, ঠিক একই ভাবে রায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে কোনো আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হয় না।
তিনি আরো বলেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছে তার মাধ্যমে গ্রাহকের সিম রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শনাক্ত করার জন্য জাতীয় পরিচয় পত্রের সাথে তথ্যগুলো মেলানো হয়। কারণ আগ থেকেই আমরা সিম নিবন্ধন সনাতন পদ্ধতিতে করে আসছি। তাই সেখানে জাতীয় পরিচয় পত্রের যে ফটোকপি দেওয়া হতো সেই ফটোকপিকে শনাক্ত করার জন্য কোনো মেশিন ছিল না। তাই এখন একজন গ্রাহক যখন তার সিম রেজিস্ট্রেশন করার জন্য কাস্টমার কেয়ারে যায় তখন তার জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সাথে মেলানোর জন্য তাঁর হাতের একটি ছাপ নেওয়া হয় যে তিনি সেই ব্যক্তি কি-না। এর মাধ্যমে মোবাইল ফোনের অপব্যবহার থেকে গ্রাহককে নিরাপদে রাখা এবং তাঁর পরিচয় নিশ্চিত করার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তার সাথে মোবাইল অপারেটররা সহযোগী হিসেবে কাজ করছে।
অ্যামটবের মহাসচিব বলেন, সারা বাংলাদেশে প্রায় ১ লক্ষ ডিভাইস সরবরাহ করেছে মোবাইল কোম্পানি অপারেটররা। আর এসব ডিভাইস তৈরি করে দিয়েছে এনআইডি। এই ডিভাইসে একটি বাইনারি কোড দেওয়া আছে যার মাধ্যমে শুধু জাতীয় পরিচয়পত্রের মালিককে শনাক্ত করা হয়। অর্থাৎ এখানে শুধু ইয়েস অর নো লেখা আসে। তাই আদালত আজকে যে রায় দিয়েছে সেটিকে তারা বিচার বিশ্লেষণ করে এবং সকল পক্ষের কথা শুনে, টেকনিক্যাল রিভিউ করে আদালত এ রায় দিয়েছে। কারণ এখানে কোনো অনিয়ম নেই। তাই বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে অপারেটররা যে অপপ্রচার করছে সেটির কোনো ভিত্তি নেই।
তিনি বলেন, তীর্ণমূল পর্যায়ে যে ডিভাইসগুলো পাঠানো হয়েছে এবং সেখানে যারা সিম নিবন্ধের দায়িত্বে আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ডিভাইসগুলো সরবরাহ করা হয়েছে। এবং এটি কারো জন্য তেমন কোনো কঠিন বিষয় নয়।
সূত্র: যমুনা টেলিভিশন

https://www.youtube.com/watch?v=PCCyTqUEpbI

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে