,

পাকিস্তানের ফাঁদে পা দিয়ে নাচছে ভারত

full_1353885700_1460127108আন্তর্জাতিক ডেস্ক : পাঠানকোট-কাণ্ডের তদন্তকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কে আবার অনিশ্চয়তা ও জটিলতার সৃষ্টি হয়েছে। এ জন্য কংগ্রেস পুরোপুরি দায়ী করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে। দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি আজ শুক্রবার বলেন, ভারত লেজেগোবরে হয়ে গেল। পাকিস্তান দায়ী সন্দেহ নেই। তারা জঙ্গি রাষ্ট্র হিসেবেই চিহ্নিত থাকবে। ভারতও পুরোপুরি পাকিস্তানের ফাঁদে পা দিয়ে তাদেরই সুরে নাচছে।

পাকিস্তানের তদন্তকারী দল (জেআইটি) যেমন ভারতে ঘুরে গেছে, তেমন ভারতীয় তদন্তকারী দলও (এনআইএ) পাকিস্তানে যেতে পারবে কি না, সে বিষয়ে পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত সরাসরি সন্দেহ প্রকাশ করায় অনিশ্চয়তা ও জটিলতা সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে গণমাধ্যম প্রতিনিধিদের আবদুল বাসিত বলেন, এনআইএ পাকিস্তানে যেতে পারবে বলে মনে হয় না। এ বিষয়ে পাকিস্তান দায়বদ্ধও নয়। বাসিত এ কথাও বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনাও কার্যত বন্ধ ধরে নেওয়া যেতে পারে।

আবদুল বাসিতের এই মন্তব্যের প্রায় সঙ্গে সঙ্গেই ইসলামাবাদে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া এক প্রশ্নের উত্তরে বলেন, পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা নিয়ে দুই দেশই একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপও জানান, দুই দেশের বোঝাপড়া অনুযায়ী এনআইএরও পাকিস্তানে যাওয়ার কথা।

পাকিস্তানের দিক থেকে এ রকম দুই ধরনের বক্তব্যই দ্বিপক্ষীয় আলোচনা ও সন্দেহের জন্ম দিচ্ছে। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি মনে করেন, পাকিস্তান যে এই চাল চালবে, ভারত তা বুঝতেই পারেনি। খুবই চতুরভাবে ভারতের হাতে পাকিস্তান তামাক খেয়ে গেল। শুধু সিংভিই নন, কংগ্রেসের অন্য মুখপাত্র রণদীপ সিং সুরযেওয়ালাও শুক্রবার বলেন, ‘এত দিন যা ঘটেনি, এই সরকার সেটাই ঘটাল। কংগ্রেসের আপত্তি সত্ত্বেও পাকিস্তানের জেআইটিকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে এই সরকার ওদের বৈধতা দিল। তাঁরা বলেন, ভারতের দাবি, যুক্তি–প্রমাণ সব নস্যাৎ করে ওরা আমাদের ক্ষতে নুনের ছিটে দিয়ে গেল। পাকিস্তান আমাদের থাপড় মেরে গেছে।’

কংগ্রেসের এই সমালোচনার জবাবে বিজেপি কিছুটা কোণঠাসা। তবে তাদের মুখপাত্র নলিন কোহলি বলেছেন, পাঠানকোট হামলার পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজেই তদন্তের কথা জানিয়েছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে জেআইটি ভারতে আসে। ভারতের তদন্তকারী সংস্থারও পাকিস্তানে যাওয়ার কথা। এখন পাকিস্তানকেই প্রমাণ দিতে হবে সন্ত্রাসের মোকাবিলায় তারা কতটা আন্তরিক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো আশা ছাড়েনি। মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপের বক্তব্য একটাই, পাকিস্তান সরকারিভাবে ভারতকে কী জানাচ্ছে, সেটাই আসল। সরকারিভাবে তারা এখনো তাদের চূড়ান্ত মনোভাব জানায়নি। বোঝাপড়া অনুযায়ী এনআইএরও পাকিস্তানে যাওয়ার কথা। যেতে যে দেওয়া হবে না, সে কথা পাকিস্তান সরকার ভারতকে এখনো জানায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে