,

নাজিম হত্যা : আনসার-আল ইসলামের ‘দায় স্বীকার’

17449-nazimuddin_samadনিউজ ডেস্ক : জঙ্গি গোষ্ঠী আনসার আল-ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ব্লগার নাজিমউদ্দিন সামাদ হত্যার ‘দায় স্বীকার করেছে’ বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

অনলাইনে সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘সাইটে’র ওয়েবসাইটে শুক্রবার বলা হয়, ‘ভারতীয় উপমহাদেশে আল কায়েদার (একিউআইএস) বাংলাদেশি শাখা আনসার-আল ইসলাম ঢাকা ব্লগার নাজিমউদ্দিন হত্যার দায় স্বীকার করেছে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র ২৭ বছর বয়সী নাজিমকে বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশে বিদেশিসহ একাধিক ব্লগার হত্যার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে মর্মে খবর প্রকাশ করে সাইট ইন্টেলিজেন্স। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাইট ইন্টেলিজেন্সের এসব খবরে সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

এর আগে গত বছরের আগস্টে রাজধানীর গোড়ানের নিজ বাসায় ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি নিলয় খুন হওয়ার পরও সাইট ইন্টেলিজেন্স জানিয়েছিল, আনসার-আল ইসলাম নিলয় হত্যার দায় স্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে