,

নারিনের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা

Sunil_Narine1স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজে স্পিনার সুনীল নারাইনের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা করেছে আইসিসি। আইপিএল শুরুর মাত্র একদিন আগে এ ঘোষণায় আইপিএলে বল করতে এখন আর কোনো বাধা রইল না ক্যারিবীয় স্পিনারের।খবর ইএসপিএন ক্রিকইনফোর।

কলকাতা নাইট রাইডার্সের জন্য এটা বড় একটা স্বস্তির খবর।কারণ, ২০১২ ও ২০১৪ সালে এই দলটির আইপিএল জয়ের অন্যতম কুশীলব ছিলেন নারিন। আইপিএলে চার মৌসুম খেলে শিকার করেছেন ৭৪টি উইকেট।

তবে আগামী পরশু দিল্লি ডেয়ারডেভিলের সঙ্গে কেকেআরের প্রথম ম্যাচে সম্ভবত থাকছেন না নারিন। গত কয়েকদিন আগেই নারাইনের বাবা মারা গেছেন। তাই তিনি উড়ে গেছেন দেশে। কেকেআরের নতুন কোচ জ্যাক ক্যালিস জানিয়েছেন, নারিনকে ফেরার জন্য তারা কোনো চাপ দিচ্ছেন না।

সর্বশেষ গত নভেম্বরে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নারাইন। এর পর বোলিং অ্যাকশন কাজ করেছিলেন।
যার ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করতে হয়েছে তাকে। গত ২৮ মার্চ চেন্নাইতে অ্যাকশন শুধরে আবার পরীক্ষা দেন। এর পর আইসিসি জানিয়েছে,নারিনের সব ধরনের বলই বৈধ।

প্রসঙ্গত, ২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগে অভিযুক্ত হয়েছিলেন। গত বছর আইপিএলেও আবার সন্দেহজনক অ্যাকশনের জন্য অভিযুক্ত হন। সেবার অবশ্য বিসিসিআইয়ের চূড়ান্ত সতর্কবার্তা পেয়ে পার পেয়ে যান এই অফ স্পিনার। তবে গত নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে অভিযুক্ত হওয়ার পর আর মাঠে নামেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা