,

পানামায় সাইফ-কারিনা-কারিশ্মারও নাম

kareena-karisma-saif20160407160003বিনোদন ডেস্ক : বচ্চন পরিবারের পর পানামা দুর্নীতিতে এবার নাম এসেছে নবাব পরিবারের। সাইফ আলি খান, কারিনা কাপুর ও কারিশ্মা কাপুর তিনজনই আছেন তালিকায়। খবর আজকালের।

জানা গেছে, শিল্পপতি বেণুগোপাল ধুত ও পুনের এক রিয়ালটর সংস্থা ‘চোরডিয়া ফ্যামিলি’র সঙ্গে মিলে আইপিএলে পুনের হয়ে নিলামে অংশ নিতে পি–ভিশন নামের এক সংস্থা গঠন করেছিলেন তারা। যাতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের অবডুরেট লিমিটেড নামের এক কোম্পানিও টাকা লগ্নি করেছিল। কিন্তু নিলামে বিশেষ সুবিধা করতে না পেরে বন্ধ করে দেওয়া হয় পি–ভিশন নামের ওই সংস্থাটিকে। পরে গুটিয়ে নেয়া হয় অবডুরেট লিমিটেডকেও।

পি–ভিশনের ৩৩ শতাংশের অংশীদার ছিল ‘চোরডিয়া ফ্যামিলি’। করিশ্মা ও করিনা, দু’জনেই ৪.৫ শতাংশের অংশীদার ছিলেন। সাইফ ও মনোজ এস জৈন নামের এক ব্যক্তি ৯ শতাংশের অংশীদার ছিলেন।

অন্যদিকে দু’টি আলাদা কোম্পানি মারফত ২৫ শতাংশের অংশীদার ছিলেন বেণুগোপাল ধুত। আর ১৫ শতাংশ বরাদ্দ ছিল ব্রিটিশ ভার্জিন আদালতের ওই সংস্থার জন্য।

তবে পি–ভিশনের ২৫ শতাংশ অংশীদারত্বের কথা মেনে নিলেও, অবডুরেট লিমিটেড সম্পর্কে কিছু জানতেন না বলে জানিয়েছেন বেণুগোপাল। একইভাবে চোরডিয়াদের পক্ষ থেকেও অবডুরেট লিমিটেডের কথা অস্বীকার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা