,

জয়ে শুরু জিম্বাবুয়ের বিশ্বকাপ

zimbabweস্পোর্টস ডেস্ক : ৪৪ বছর বয়সে এসে অভিষেক হলো টি-টোয়েন্টিতে। কিন্তু অভিষেকটা মনমতো রাঙাতে পারলেন না রায়ান ক্যাম্পবেল। পারল না তাঁর দল হংকংও। ৯ রানে আউট হয়ে গেছেন এই ওপেনার, হংকংও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের প্রথম ম্যাচে ১৪ রানে হেরে গেছে জিম্বাবুয়ের কাছে।

ম্যাচে জিম্বাবুয়েই ফেবারিট ছিল। তবে হংকংও একেবারে ছেড়ে কথা বলেনি। নিজেদের ইনিংসের ১৭ ওভার পর্যন্ত জয়ের আশাটা ভালোভাবেই ধরে রেখেছিল আইসিসির সহযোগি সদস্য দেশটি।
টসে জিতে প্রথমে জিম্বাবুইয়ানদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল হংকং। ওপেনার ভুসি সিবান্দার ফিফটিতে ২০ ওভারে ১৫৮ রান করেছে জিম্বাবুয়ে। ৪৬ বলে ৫ চার ও দুই ছয়ে ৫৯ রান করেছিলেন সিবান্দা। তবে জিম্বাবুয়ে যে শেষ পর্যন্ত এমন চ্যালেঞ্জিং স্কোর গড়তে পেরেছে এর সবচেয়ে বড় কৃতিত্ব এল্টন চিগুম্বুরার। শেষ দিকে তিন ছক্কায় গড়া তাঁর ১৩ বলে ৩০ রানের ইনিংসটিই তো ব্যবধান গড়ে দিয়েছে।
লক্ষ্য ১৫৯ রান, তাড়া করতে নেমে হংকংয়েরও দুজন ব্যাটসম্যান যেন সিবান্দা-চিগুম্বুরা হয়ে উঠতে চাইলেন। অধিনায়ক জেমি অ্যাটকিনসন ওপেনিংয়ে নেমে করেছেন ৪৪ বলে ৫৩, ছয়ে নামা তানভির আফজালের ব্যাট থেকেও এসেছে ১৭ বলে ৩১ রান। কিন্তু আর কেউই এই দুজনকে সঙ্গ দিতে পারলেন না।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৮/৮ (মাসাকাদজা ২০, সিবান্দা ৫৯, ওয়ালার ২৬, চিগুম্বুরা ৩০*; তানভীর ২/১৯, আইজাজ ২/৩৩)
হংকং: ২০ ওভারে ১৪৪/৬ (অ্যাটকিনসন ৫৩, চ্যাপম্যান ১৯, আনশুমান ১৩, তানভীর ৩১*; তিরিপানো ২/২৭, চাতারা ২/২৮)
ফল: জিম্বাবুয়ে ১৪ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: ভুসি সিবান্দা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা