,

মঙ্গলবার পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের

t-20-world-cup20160307164214১৬টি দল, ৩৫টি ম্যাচ, ২৪০ জন ক্রিকেটার। কাপ কিন্তু একটি। কার হাতে উঠবে এই কাপ? সে প্রশ্নের জবাব জানতেই শুরু হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জমজমাট ষষ্ঠ আসর। ভারতের নাগপুরে বিদর্ভ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় হংকং এবং জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হয়ে যাচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই টুর্নামেন্টটি।
অংশগ্রহণকারী ১৬টি দলকে আপাতত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম আটটি দল খেলছে বাছাই পর্ব। ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাছাই পর্বের খেলা। নাগপুর এবং ধর্মশালায় অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো। আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে শীর্ষ আটে থাকা দলগুলো থাকছে মূল পর্বের জন্য। বাকি সেরা দুটি দল সরাসরি খেলছে বাছাই পর্বে। অন্য ৬টি দল বাছাই করে আনা হয়েছে আরেকটি বাছাই পর্ব থেকে।
প্রথম রাউন্ড থেকে দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে মূল পর্ব। এই পর্বের নাম সুপার টেন। বাছাই পর্বের আটটি দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং ওমানকে নিয়ে ‘এ’ গ্রুপ। এই গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে হিমাচল প্রদেশের ধর্মশালায়।
স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং হংকংকে নিয়ে গড়া হয়েছে ‘বি’ গ্রুপ। এই গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে। প্রথম দিনই হংকং মুখোমুখি জিম্বাবুয়ের। অপর ম্যাচে মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড এবং আফগানিস্তান।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মোকাবেলা করবে নেদারল্যান্ডসের। বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। একই দিন অপর ম্যাচে মুখোমুখি হবে ওমান এবং আয়ারল্যান্ড। বাছাই পর্বে বাংলাদেশের অন্য খেলাগুলো রয়েছে ১১ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে এবং ১৩ মার্চ ওমানের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা