,

শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায় বিজয়নগরে প্রধান শিক্ষককে শোকজ

B Baria map mainনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.বি.এম রিপনকে অনিয়মের অভিযোগে শোকজ করা হয়েছে। প্রতিমাসে শিক্ষার্থীদের কাছ থেকে ‘বেতন’ হিসেবে টাকা আদায় ও নিয়ম বহির্ভূত ‘প্যারা শিক্ষক’ নিয়োগের অভিযোগ এনে গত রবিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজেন্দ্র চন্দ্র আচার্য তাকে শোকজ করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বুল¬া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক ও সাড়ে তিনশ’ শিক্ষার্থী রয়েছেন।

অভিযোগ রয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে ৫ টাকা এবং তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ১০টাকা করে ‘মাসিক বেতন’ নেন। গত শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিজেন্দ্র চন্দ্র আচার্য বিদ্যালয়ে গিয়ে সংশি¬ষ্টদের সাথে কথা বলে এর প্রাথমিক সত্যতা পান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহম্মেদ অভিযোগ করে বলেন, সাড়ে তিন শিক্ষার্থীর ওই বিদ্যালয়ে প্যারা শিক্ষকের প্রয়োজন নেই। প্রধান শিক্ষক নিজের সুবিধার্থে প্যারা শিক্ষক দিয়ে ক্লাশ করান। প্যারা শিক্ষকের কথা বলে অভিযুক্ত শিক্ষক প্রতিমাসে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিচ্ছেন। অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বি এম রিপন বলেন, ‘আমি নই, বিদ্যালয় পরিচালনা কমিটি শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিতো। তবে এখন বন্ধ রেখেছে। স্কুলকে ক্ষতিগ্রস্থ করতেই এখন আমার বিরুদ্ধে এ ধরণের কথা বলা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা