,

বিএনপি রাজনীতিকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে : হানিফ

 

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তেলাপোকাও একটা পাখি আর বিএনপিও একটি দল, তার আবার কাউন্সিল, এর চেয়ে হাস্যকর আর কিছুই নেই। ।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

 

image_256760.1424867345

হানিফ আরো বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভেতরে কতটুকু গণতন্ত্রের চর্চা আছে সেটা তাদের কর্মকা- দেখলেই বোঝা যায়। তাদের কাউন্সিল নিয়ে কোন সমস্যা নেই। তবে এই কাউন্সিল নিয়ে যে তামাশা আর নাটক হচ্ছে তা নিয়ে দেশবাসী লজ্জাবোধ করছে। তারা বলছে কাউন্সিলে চেয়ারপারসন আর ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। সবাই জানে খালেদা জিয়া আর তারেক রহমানের ওই পদ দুটিতে কোন প্রতিদ্বন্দ্বী থাকবে না। এই সব নাটক করে রাজনীতিকে একটা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে বিএনপি। যত তাড়াতাড়ি তারা সুষ্ঠু রাজনৈতিক ধারায় ফিরে আসবে দেশের জন্য মঙ্গল হবে।

 

বিএনপির কাউন্সিল নিয়ে আওয়ামী লীগের কোন ভাবনা নেই উল্লেখ করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি কোন রাজনৈতিক দলই না যেটা নিয়ে আওয়ামী লীগের কোন ভাবনা আছে। এটা একটা যগাখিচুড়ি দল। কাউন্সিল নিয়ে বিএনপির তামাশা দেশবাসী দেখছে এবং এর জবাবও তারা পাবে।’

 

 

পরে কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হানিফ।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দ্বী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে