,

পদত্যাগের অপেক্ষায় আছেন অনেকেই বিএনপি থেকে  : হানিফ

 

নিজস্ব প্রতিবেদক : “অনেকেই দল থেকে পদত্যাগের অপেক্ষায় আছেন। এ রকম অবস্থায় বিএনপির পক্ষ থেকে নির্বাচন করার বিষয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের আগ্রহ অনেকটাই কমে গেছে। এসব কারণে তারা দলীয় প্রার্থী খুঁজে পাচ্ছে না। এই ব্যর্থতার দায় তারা অন্যের ঘাড়ে চাপিয়ে শান্তনা খোঁজার চেষ্টা করছেন।”

141

 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার হানিফনগরে নিজ বাসভবনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন।

 

 

হানিফ বলেন, “তদন্ত কমিশন গঠন করে ১/১১ সঙ্গে যারা জড়িত বা যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ উত্থাপিত হবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। এ নিয়ে সংসদেও কথা হয়েছে। অনেকেই এরকম দাবিও তুলেছে।”

 

 

বিএনপির কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি জানে তারা কাউন্সিল করার অনুমতি চাইলেই পাবে। তারপরও তারা নিজেরাই কখনও এখানে কখনও ওখানে এই স্থান নির্ধারণ নিয়েই তালবাহানা করছে। এটা তাদের সিদ্ধান্তহীনতার বহিঃপ্রকাশ। তারা নিজেরাও জানে না কাউন্সিল করবে কি না বা করলে কোথায় করবে। এই সিদ্ধান্তহীনতা তারা সরকারের ঘাড়ে চাপাচ্ছে।”

 

 

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কুষ্টিয়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা