,

শিগগিরই অভিযান অবৈধ বিদেশি নিয়োগদাতাদের বিরুদ্ধে

 

 

নিজস্ব প্রতিবেদক : দেশে অবস্থান করা অবৈধ বিদেশি নাগরিকদের যারা নিয়োগ দিয়েছেন সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিগগিরই অভিযানে নামছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।অভিযানে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো থেকে সর্বনিন্ম পাঁচ লাখ টাকা বা মোট করের ৫০ শতাংশ জরিমানা আদায় করা হবে। কিংবা এর মধ্যে যে জরিমানার পরিমাণ বেশি সেটি আদায় করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

NBR1456836789
মঙ্গলবার সকালে এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান। বোর্ডের উর্ধ্বতন একটি সূত্র  বিষয়টি নিশ্চিত করেছেন।বৈঠকে উপস্থিত এক উর্ধ্বতন কর্তকর্তা নাম প্রকাশ না করার শর্তে রাইজিংবিডিকে বলেন, আয়কর অধ্যাদেশের ১৬৫ সি ধারা অনুযায়ী জরিমানা আদায় করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এজন্য আজকের সভা থেকে টেকসই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিগগিরই মাঠ পর্যায়ে থেকে অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হবে। যদি কেউ জরিমানা দিতে অস্বীকার করে তাহলে তৎক্ষনিক ওই প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এনবিআর সূ্ত্রে জানা যায়, বর্তমানে দেশে নিবন্ধিত বিদেশি কর্মীর সংখ্যা মাত্র ১২ থেকে ১৫ হাজার। কিন্তু এনবিআরসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মনে করছে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশির সংখ্যা লক্ষাধিক। বাংলাদেশে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে তারা হুন্ডির মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ পাচার করছেন।

এছাড়া অনেক বিদেশি নাগরিক দেশীয় অনেক উদ্যোক্তার সঙ্গে যৌথভাবে পোশাক খাতের বায়িং হাউজসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এক্ষেত্রে বিনিয়োগ বোর্ডে নিবন্ধন নেওয়ার কথা থাকলেও দেশীয় উদ্যোক্তাদের সহযোগিতায় তারা পার পেয়ে যাচ্ছেন। পাশাপাশি নানা খরচ দেখিয়ে অর্থ পাচার করছেন তারা। নিজেদের লভ্যাংশও ব্যাংকিং মাধ্যমে না নিয়ে হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছেন। এক্ষেত্রে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। বিশেষ করে তৈরি পোশাক খাতে এমন অবৈধ বিদেশি কর্মীর সংখ্যা অনেক বেশি বলে জানা গেছে।

এর আগে চলতি অর্থবছরে বিদেশীদের কাছ থেকে কর আদায়ে ১৮৮৪ সালের আয়কর অধ্যাদেশ সংশোধনের করা হয়েছে। যেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি তার প্রতিষ্ঠানে বিদেশি কোনো কর্মী নিয়োগ দিতে চাইলে অবশ্যই তাদের বিনিয়োগ বোর্ডসহ দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে নিবন্ধিত হতে হবে।করবর্ষের যে সময়েই কোনো বিদেশি একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করুক না কেন, তাদের কর দিতে হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা