,

৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ: পদ ১২২৬

PSC_134117369সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।এই বিসিএসে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন।সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে তিনি বলেন, সাধারণ ও কারিগরি ক্যাডারে নিয়োগের জন্য প্রার্থীদের আগামী ৩১ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগামী ২ মে পর্যন্ত আবেদন করা যাবে। টেলিটক মোবাইলের মাধ্যমে ফি প্রদান করে আবেদন করা যাবে বলে জানান পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক।প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট এক হাজার ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী জুলাই মাসে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
নিয়মানুযায়ী, বিসিএস ক্যাডারে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করে পিএসসি।

* ৩৭তম বিসিএস ‘র’ বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা