,

নাটোরের শোলাকুড়া এলাকার বস্তাবন্দি লাশ উদ্ধার,তিন জন আটক

 

 

নিজস্ব প্রতিবেদক : রোববার সকাল সাড়ে ১০ টায় নাটোরের সিংড়ার পৌর শহরের শোলাকুড়া এলাকার একটি পুকুর থেকে জনাব আলী (৫০) নামের এক কৃষকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। নিহত কৃষক সিংড়া পৌর শহরের সোহাগবাড়ী মহল্লার জসমত আলী প্রামানিকের ছেলে।এদিকে এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মহিলাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

 
1433511870
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে জুলহাস আলীর স্ত্রী রিতা বেগমের সাথে প্রতিবেশী জনাব আলীর পরকীয়া চলে আসছিল। গত শুক্রবার রাতে রিতা বেগম তার ভাগ্নে সুজন ও প্রতিবেশী লুটন নামের দুইজনকে নিয়ে জনাব আলীকে বাড়িতে আসতে বলে। পরে জনাব আলীর কোন খোঁজ না পেয়ে পুলিশ কে জানায় তার পরিবার।

 

পরে পুলিশ শনিবার সকালে রিতা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় রিতার বক্তব্য অনুসারে স্থানীয় পুকুরে জনাব আলীর মৃতদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নামায় পুলিশ। কিন্তু রাত ১০টা পর্যন্ত অনুসন্ধান করেও লাশ উদ্ধার করতে পারেনি।

 

পরদিন আজ সকালে এলাকাবাসী জুলহাস আলীর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করে পুলিশ।সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, পরকীয়ার জের ধরে জনাব আলীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রিতা বেগম, শ্বশুর কফিল উদ্দিন এবং ভাগ্নে সুজনের পিতা নজরুল ইসলামকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা