,

জয়ের পর যা বললেন মাশরাফি

Bangladesh’s cricket team captain Mashrafe Mortaza addresses a press conference ahead of the Asia Cup tournament in Dhaka, Bangladesh, Tuesday, Feb. 23, 2016. Bangladesh will play with India in the opening match of the five nations Twenty20 cricket event that begins Wednesday. (AP Photo/A.M. Ahad)

স্পোর্টস ডেস্ক : আরব আমিরাতের বিপক্ষে ১৩৩ রানে থেমে যাওয়ায় ব্যাটসম্যানদের নিয়ে খুশি হতে পারছেন না অধিনায়ক মাশরাফি। বলছেন, রিয়াদ না থাকলে বড় বিপদ হয়ে যেত।

রিয়াদ শেষ দিকে নেমে ৩৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। পরে বল হাতেও দুই উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। হয়েছেন ম্যাচসেরা।

‘রিয়াদ আমার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও যে সময় ব্যাট করতে নামে, ওই সময় খুব চাপ থাকে। আজ যদি ওই রানগুলো সে না করতে পারত, তবে ম্যাচ জেতাটা আরো কঠিন হয়ে যেত।’ ম্যাচ শেষে বলেন মাশরাফি।

উইকেটে আজ প্রথম দিনের মতো ঘাস ছিল না। তবুও এমন ব্যাটিং মাশরাফিকে অবাক করেছে, ‘এতটা লো স্কোরিং ম্যাচ হবে ভাবতে পারিনি। আরো ১০/২০ রান বেশি হওয়া উচিত ছিল।’

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ধর্মশালায়। সেখানে উইকেট হবে পেস সহায়ক। সে কথা মাথায় রেখে এশিয়া কাপে গতির উইকেট বানানো হয়েছে কি না, ভারতীয় এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘ওখানকার উইকেট সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। আমার মনে হয় না ওই উইকেটের কথা মাথায় রেখে এমন উইকেট বানানো হয়েছে।’

আজ সৌম্য সরকার দুটি ক্যাচ মিস করলেও তাকে আগলে রাখছেন অধিনায়ক, ‘সৌম্য আমাদের দলের অন্যতম সেরা ফিল্ডার। প্রথম ম্যাচে ও কিন্তু ভাল ক্যাচ নিয়েছিল। আজ মিস হলেও শারীরিক ভাষায় চিন্তার কিছু ছিল না। ক্রিকেটে এটাই মূল কথা।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে