,

সানিয়া-শোয়েবের সংসারেও পাক-ভারত যুদ্ধের দামামা

স্পোর্টস ডেস্ক : শনিবার এশিয়া কাপের চতুর্থ দিনে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটির উত্তেজনার রেশ নাকি পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও তাঁর স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সংসারেও লেগেছে। স্বামী পাকিস্তান জাতীয় দলের খেলোয়াড় হলেও সানিয়া নাকি ভারতীয় দলেরই সমর্থক বলে জানিয়েছেন শোয়েব নিজেই।

photo-1456499718সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে শোয়েব বলেন, ‘সানিয়া ভারতীয়, তাই সে ভারতকেই সমর্থন করবে এটাই স্বাভাবিক। অবশ্য আমি ভালো খেললে সে বরাবরই খুশি হয়। তবে সে পাকিস্তানকে সমর্থন করে না।’

শোয়েবের মতে এই ম্যাচে পাকিস্তানই ফেভারিট। এই ব্যাপারে তিনি বলেন, ‘ভারতের ব্যাটিংলাইন এই মুহূর্তে বিশ্বসেরাদের অন্যতম। দলটির মনোবলও বেশ ভালোজায়গায়। তারপরও আমি বলব এই ম্যাচে আমরাই ফেভারিট। আমাদের বোলিং লাইন দুর্দান্ত খেলছে। তা ছাড়া দলের খেলোয়াড়রা মাত্রই পিএসএল শেষ করে ঢাকায় এসেছে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’

নিজেদের ফেভারিট ভাবলেও ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক, ‘ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম একটি উত্তেজনার আবহ তৈরি হয়। তাই দুই দলের মধ্যে শক্তির প্রার্থক্য যতটাই থাকুক না কেন ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই হবে।’

এশিয়া কাপের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৪৫ রানের জয় দিয়ে শুরুটা দারুণভাবে করেছে ভারত। অবশ্য পাকিস্তানকে প্রথম ম্যাচেই বড় পরীক্ষা দিতে হবে ভারতের মোকাবিলায় নেমে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা