,

শ্রীলঙ্কা ১৪ রানের জয়

photo-1456419503গতবারের শিরোপাজয়ী শ্রীলঙ্কাকে মাত্র ১২৯ রানেই আটকে দিয়ে বড়সড় একটা অঘটনের সম্ভাবনাই জাগিয়েছিল আরব আমিরাত। কিন্তু ব্যাটিং ব্যর্থতার কারণে শেষপর্যন্ত মাঠ ছাড়তে হলো হার নিয়েই। বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শ্রীলঙ্কাকে ১৪ রানের জয় এনে দিয়েছেন লাসিথ মালিঙ্গা। ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৫ রানে থেমেছে আমিরাতের ইনিংস।

বল হাতে প্রথম ওভারেই দুই উইকেট নিয়ে আমিরাতকে চাপের মুখে ফেলে দিয়েছিলেন মালিঙ্গা। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি আমিরাত। প্রথম আট ওভারের মধ্যে মাত্র ৩৮ রান সংগ্রহ করতেই হারিয়েছিল পাঁচটি উইকেট। মিডল অর্ডারে ৩৬ বলে ৩৭ রানের ইনিংস খেলে আমিরাত শিবিরে কিছুক্ষণের জন্য জয়ের আশা জাগিয়েছিলেন স্বপ্নীল পাটেল। কিন্তু ১৭তম ওভারে পাটেল আউট হয়ে যাওয়ার পরেই নিশ্চিত হয়ে যায় আমিরাতের হার। শেষপর্যায়ে অধিনায়ক আমজাদ জাভেদের ১৩ ও মোহাম্মদ নাভিদের ১০ রানের ইনিংস দুটি হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।

শ্রীলঙ্কার পক্ষে দারুণ বোলিং করে ২৬ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন মালিঙ্গা। চার ওভার বল করে মাত্র ১০ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন আরেক পেসার নুয়ান কুলাসেকারা। দুইটি উইকেট পেয়েছেন স্পিনার রঙ্গনা হেরাথ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার দিনেশ চান্দিমালের ৫০ ও তিলকারত্নে দিলশানের ২৭ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১২৯ রান জমা করেছিল শ্রীলঙ্কা।

শুক্রবার এশিয়া কাপের পরবর্তী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে আমিরাত। ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কাও নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা