,

বাংলার বিকৃত উচ্চারণ পরিহার করা উচিত : প্রধানমন্ত্রী

pm_sheikh_hasina_press1_4853নিজস্ব প্রতিবেদক : বাংলার বিকৃত উচ্চারণ পরিহার করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, অঞ্চলভেদে বাংলা ভাষার যে তারতম্য দেখা যায় সেটা স্বাভাবিক। কিন্তু অনেকে ক্ষেত্রে ভিনদেশী উচ্চরণে বাংলা বলতে শোনা যায়, যা গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘এখন একটা কালচার দেখা যাচ্ছে… বাংলাকে বিকৃত করে ইংরেজির মতো বলতে পারাটাকে মনে করে যেন গৌরবের বিষয়। ভাষার এ বিকৃতিটা যেন না হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট ছোট বাচ্চাদের ইংরেজি মিডিয়ামে না পড়ালে এখন যেন ইজ্জতই থাকে না। কয়টা ছেলেমেয়ে ইংরেজি মিডিয়ামে পড়ে এসএসসিতে ভালো রেজাল্ট করেছে? তেমন কিন্তু খুব বেশি দেখা যায় না।’

মাতৃভাষার জন্য বাঙালির সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, কেবল বাংলা ভাষাই নয়, বিশ্বের অন্যান্য মাতৃভাষা সংরক্ষণেও বাংলাদেশকে কাজ করতে হবে।

এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে সহযোগী সংগঠন হিসেবে ঘোষণা করায় ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে