,

‘ন্যাটো ঝামেলায় জড়াবে না তুরস্কের সঙ্গে রাশিয়ার ’

 
আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের সঙ্গে রাশিয়ার চলমান দ্বন্দ্বে ন্যাটোর কয়েকটি দেশ জড়াবে না বলে ঘোষণা করেছে। একইসঙ্গে এসব দেশ তুরস্কের সঙ্গে রাশিয়ার উত্তেজনার বিষয়ে মারাত্মক সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি তারা সিরিয়ায় স্থল সেনা মোতায়েনের বিষয়ে তুর্কি উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।71263_1

 

 
জার্মান পত্রিকা দার স্পেইগেলকে দেয়া এক সাক্ষাৎকারে লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জ্য অ্যাসেলবোর্ন বলেছেন, “সিরিয়া সীমান্তের সামান্য কয়েক কিলোমিটার দূরে দু দেশের সেনারা ভয়াবহ যুদ্ধে লিপ্ত। কিন্তু তুরস্কের সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক টানাপড়েনের কারণে ন্যাটো দেশগুলো এ দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারে না।” অ্যাসেলবোর্ন বলেন, ন্যাটোর আর্টিকেল ফাইভে বলা হয়েছে, “কোনো সদস্য দেশ শত্রু দেশের হামলার শিকার হলেই কেবল ন্যাটো জোট সে যুদ্ধে জড়িয়ে পড়বে।”

 

 
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও বলেছেন, সিরিয়া ইস্যুতে তুরস্কের জড়িয়ে পড়ার ঘটনায় রুশ-তুর্কি যুদ্ধের আশংকা জোরদার হয়েছে। দার স্পেইগেল জার্মানির এক কূটনীতিকের বরাত দিয়ে আরো বলেছে, তুরস্কের শুরু করা যুদ্ধে মূল্য দিতে যাবে না বার্লিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা