,

ডাকাত ধরা পড়ল ফেসবুকের ছবি দিয়ে

 
নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে দেওয়া ছবির সূত্র ধরে মাগুরায় টাইলস মিস্ত্রীবেশী এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকারও করেছে ডাকাত বাবুল হোসেন।
জেলার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, ডাকাতির সময় ফেলে যাওয়া এক ছবির সঙ্গে ফেসবুকে পোস্ট করা ছবির মিল পাওয়ায় বেরিয়ে আসে ডাকাতের পরিচয়।

 

dakat
মাগুরা সদর উপজেলার জগদল রুপাটি গ্রামের আহম্মদ বিশ্বাসের ছেলে বাবুল হোসেন পুলিশি জিজ্ঞাসাবাদের পর শুক্রবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ডাকাতির কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
জানা গেছে, গত ২৯ ডিসেম্বর রাতে মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ অফিস পাড়ায় লাকী রহমানের বাড়িতে মুখোশধারী একদল ডাকাত হানা দেয়।

 
দুদিন পর এক লাখ ২০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট হয় অভিযোগ করে সদর থানায় মামলা করেন লাকী রহমান। এরপর ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ডাকাতদের ফেলে যাওয়া এক যুবকের ছবি উদ্ধার করে পুলিশ।
কয়েক দিন আগে ‘সাইফুল ইসলাম বাবুল’ নামের একজনের ফেসবুক ওয়ালে পোস্ট করা ছবির সঙ্গে ডাকাতির পর উদ্ধারকৃত ওই ছবির চেহারা ও পোশাকে মিল পায় পুলিশ। পরে ওই প্রোফাইলের ফেইসবুক ফ্রেন্ডদের মাধ্যমে ঠিকানা উদ্ঘাটন করে পুলিশ।

 
মাগুরা পুলিশ সুপার সাংবাদিকদের জানান, এরপর তারা জানতে পারেন ‘সাইফুল ইসলাম বাবুল’ মাগুরা সদর উপজেলার জগদল রুপাটি গ্রামের আহম্মদ বিশ্বাসের ছেলে বাবুল হোসেন। তিনি টাইলস মিস্ত্রীর কাজ করেন। বাবুল ডাকাতির দিন পাঁচটি সিমকার্ড ব্যবহার করে সদরের শ্যাওলাডাঙ্গা গ্রামের ‘ডাকাত সর্দার’ কামাল ও মাছুদের সঙ্গেও একাধিকবার কথা বলেন।
পুলিশ সুপার বলেন, টাইলসের কাজের ছুতায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মোবাইল ফোনে মাগুরা শহরের স্টেডিয়াম গেইটে ডেকে এনে গ্রেফতার করে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বাবুল নিজেকে আট সদস্যর এক ডাকাত দলের সদস্য বলে স্বীকার করে।
ডাকাত দলটির অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে