,

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য বানোয়াট : এইচ টি ইমাম

download28 (1)প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করছেন, তার ফলে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বিস্তৃত হতে পারে বলে যে মন্তব্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান করেছেন। সে সম্পর্কে প্রধানমন্ত্রীর রাজনৈতিক তথ্য উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান যে মন্তব্য করেছে সেটি মোটেও সৌজন্য মূলক নয় এবং বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। বুধবার বিবিসি প্রবাহ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।
এইচ টি ইমাম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কখনও বিরোধীদলগুলোকে ধ্বংসের চেষ্ঠা করছে না, যদি তিনি এ ধরনের কাজ করতেন তাহলে প্রধান বিরোধীদলসহ অন্যান্য দলগুলো কোনো ধরনের সভাসমাবেশ করতে পারত না এবং তারা নির্বাচনেও অংশগ্রহণ করতে পারত না।
ইমাম বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির কথা অনুযায়ী যে মন্তব্য করেছে সেটি পক্ষপাদিত্বমূলক মন্তব্য, যেটি আমরা কখনওই আশা করিনি।
আমেরিকার সাথে সম্পর্কের কথা তুলে ধরে এইচ টি ইমাম বলেন, আমাদের সাথে আমেরিকার বিভিন্ন ব্যবসা-বাণিজ্য আছে এবং তথ্য আদান প্রদানে যথেষ্টা সমঝোতা আছে। গতকাল আমেরিকার রাষ্ট্রদূতের সাথে আমাদের আলাপ হয়েছে এবং এর আগেও তাদের সাথে আমাদের অনেক আলাপ-আলোচনা হয়েছে। কিন্তু কখনওই তারা এধরনের কথা প্রকাশ করেনি।
বিদেশি হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে বিদেশি যে হত্যাকা-গুলো ঘটেছে সে ঘটনার সাথে কারা জড়িত ছিল আমরা সেগুলো খুঁজে বের করেছি এবং সেখানে দেখা গেছে ছাত্রদলের প্রাক্তন কর্মীরাই জড়িত ছিল। এছাড়াও হোসেনি দালানে শিয়া-সুন্নিদের উপর যে গ্রেনেড হামলা চালানো হয়েছে সে গ্রেনেডগুলো ছিল পাকিস্তানের। তাই আমরা মনে করি এসব ঘটনার সাথে বিদেশি সংস্থাগুলোও জড়িত।
জঙ্গি প্রসঙ্গে ইমাম বলেন, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরীরসহ যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে এসবগুলোর গোড়ায় গেলে দেখা যায় প্রত্যেকটি জঙ্গি সংগঠনের উৎপত্তি হলো জামায়াত ইসলামী এবং জামায়াত ইসলামীর সাথে জড়িত তালেবান ও ইসলামিক স্টেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা