,

রোগীকে আটকে রেখে চিকিৎসা না দেয়ায় প্রসূতির মৃত্যু

news-image

শরীয়তপুর জেলা শহরের মেট্রো ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে এক প্রসূতিকে আটকে রেখে চিকিৎসা না দেয়ার অভিযোগ উঠেছে। রবিবার রাত ৮টার দিকে লাবন্য আক্তার (২৪) নামের ওই প্রসূতি মারা যান। প্রসূতির মর দেহ অপারেশন থিয়েটারে রেখে ক্লিনিক কর্তৃপক্ষ পালিয়ে যায়। তার স্বজনরা ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছে। আতংকে ক্লিনিকের অন্য রোগীরা অন্যত্র চলে যায়। ওই প্রসূতির বাড়ি নড়িয়া উপজেলার মশুরা গ্রামে। তার স্বামী জলিল মাদবর ইতালি প্রবাসী।

প্রসূতির পরিবার জানায়, প্রসব বেদনা ওঠায় বৃহস্পতিবার তাকে শরীয়তপুর সদর হাসপাতাল সংলগ্ন মেট্রো ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করা হয়। ওই ক্লিনিকে সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা শাহিনুর নাজিয়া প্রসূতিদের সিজার করে থাকেন। তিনি এলাকায় না থাকায় গত দুই দিনে প্রসূতির সিজার করা সম্ভব হয়নি। ক্লিনিক কর্তৃপক্ষও প্রসূতিকে অন্যত্র যেতে দেয়নি। শনিবার সন্ধ্যায় শাহিনুর নাজিয়া ওই ক্লিনিকে অন্য এক প্রসূতির অস্ত্রােপচার করেন। তার কিছুক্ষণ পরে লাবন্য আক্তারকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। পরে স্বজনরা জানতে পারে তার মৃত্যু হয়েছে। তখনই ওই ক্লিনিকের চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষ পালিয়ে যায়। খবর পেয়ে লাবন্য আক্তারের স্বজনরা ক্লিনিকে ছুটে আসে। তখন তারা ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন। রাত ৯টার দিকে ক্লিনিকে গিয়ে দেখা যায়, লাবন্য আক্তারের মরদেহ অপারেশন টেবিলের উপর পরে রয়েছে। তার গলার দুই প্রান্ত দিয়ে রক্ত ঝরছে। পাশে স্বজনরা আহাজারি করছে। আতংকে ক্লিনিকে থাকা অন্য রোগীরা অন্যত্র চলে যাচ্ছেন।


লাবন্য আক্তারের মা লায়লা বেগম বলেন, ক্লিনিক কর্তৃপক্ষ বলেছিল দেরিতে সিজার করা হলে কোন সমস্যা হবে না। আমরা রোগীকে অন্যত্র নেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা নিতে দেয়নি। অপারেশন থিয়েটারে নেয়ার পরে জানতে পারি আমার মেয়ে মারা গেছে। তারা আমাদের অপারেশন থিয়েটারে ঢুকতে বাধা দেয়। জোর করে সেখানে প্রবেশ করলে তারা পালিয়ে যায়। শরীয়তপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন নির্মল চন্দ্র দাস বলেন,  ঘটনাটি শুনেছি, আগামীকাল তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা