,

দেশীয় অর্থায়নে তিস্তা মেগা প্রকল্প, ব্যয় হতে পারে ১৪ হাজার কোটি টাকা

news-image

অনলাইন ডেস্ক : তিস্তা নদীকে কেন্দ্র করে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এবং দেশি-বিদেশি কারিগরি সহায়তায় ‘তিস্তা মেগা প্রকল্প’ দ্রুত বাস্তবায়ন করা হবে।

শুক্রবার লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। বিশেষ প্রকল্প হিসেবে প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হবে এবং পুরো কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই পর্যবেক্ষণ করছেন।

তিনি জানান, নির্বাচনের আগে তিস্তা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে একাধিক কমিটি গঠন করা হয়েছে এবং প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে কাজ এগিয়ে চলছে।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, প্রাথমিক জরিপ ও কারিগরি মূল্যায়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রকৌশলী দল প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পালন করছে। আগামী দুই থেকে এক মাসের মধ্যেই এ মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিস্তা ব্যারেজ পরিদর্শনের সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রকল্পটি শুধু নদীভাঙন রোধ বা নদী শাসনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শুষ্ক মৌসুমে তিস্তা নদীতে পর্যাপ্ত পানি সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদি ও কার্যকর ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে তিনি নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজখবর নেন। এর আগে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রকল্পের কারিগরি বিষয় নিয়ে একটি বৈঠকেও অংশ নেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত