,

পুরোনো রঙের পোশাকে ফিরছে পুলিশ

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশ আবারও তাদের পরিচিত রঙের ইউনিফর্মে ফিরছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গাঢ় নীল ও হালকা জলপাই রঙের সমন্বয়ে পোশাক নির্ধারণ করা হয়েছে। তবে এবার সব সদস্যের প্যান্টের রঙ হবে খাকি।

পুলিশ সদর দপ্তর থেকে বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা ও অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট পরবেন। অন্যদিকে, মেট্রোপলিটন পুলিশের সদস্যদের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রঙের শার্ট। দেশের সব পুলিশ সদস্যের প্যান্ট হবে একই রঙের খাকি।

তবে এই পরিবর্তনের বাইরে থাকছে এপিবিএন, এসপিবিএন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি এবং র‍্যাব। এসব ইউনিটের বিদ্যমান পোশাকে কোনো পরিবর্তন আনা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি জোরালো হয়। সে সময় ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টিও আলোচনায় আসে। এর ধারাবাহিকতায় গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নতুন পোশাকের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ‘আয়রন’ বা লোহার রঙের ইউনিফর্ম চালু করা হয় এবং ২৫ নভেম্বর থেকে পুলিশ সদস্যরা সেই পোশাকে দায়িত্ব পালন শুরু করেন। নতুন সিদ্ধান্তের ফলে আবারও পুরোনো রঙের ইউনিফর্মে ফিরছে পুলিশ বাহিনী।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত