,

দেনার বোঝা সত্ত্বেও বিমানে ভাতা ও বেতন বৃদ্ধি

news-image

অনলাইন ডেস্ক : তহবিল সংকট ও দেনার চাপ থাকা সত্ত্বেও রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও বিভিন্ন সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

সংস্থাটির আর্থিক অবস্থার তথ্যে দেখা যায়, মাত্র চার মাসে তাদের তহবিল প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা থেকে কমে প্রায় ১ হাজার ২০০ কোটিতে নেমে এসেছে। এমন পরিস্থিতিতেই পাইলট ও অন্যান্য কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, সাম্প্রতিক দুটি প্রশাসনিক আদেশে স্থায়ী পাইলটদের বিভিন্ন ভাতা সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এক ধাপে প্রায় ১৮৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়। পাশাপাশি শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনা কর্মকর্তাদের বেতনও কয়েক গুণ বাড়ানো হয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞদের মতে, স্বল্প সময়ে এমন হারে তহবিল কমে যাওয়া একটি প্রতিষ্ঠানের জন্য গভীর আর্থিক ঝুঁকির ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, একটি বিমান সংস্থার অন্তত ছয় মাসের পরিচালন ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ থাকা প্রয়োজন হলেও বর্তমান পরিস্থিতি সে মানদণ্ডের নিচে নেমে গেছে।

বিমানের আর্থিক হিসাব অনুযায়ী, সাম্প্রতিক সময়ে নতুন বিমান কেনা, কর পরিশোধ, জ্বালানি ব্যয়সহ বিভিন্ন খাতে বিপুল অর্থ ব্যয় হয়েছে। অন্যদিকে বেতন-ভাতা বৃদ্ধির কারণে পরিচালন ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রশাসনিক আদেশে দেখা যায়, পাইলটদের কমান্ড আলাউন্স, ইউনিফর্ম ও ইন্টারনেট ভাতা এবং বিশেষ সুবিধা প্রায় ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি প্রোডাক্টিভিটি ভাতাও বৃদ্ধি করা হয়েছে। ওভারসীজ আলাউন্সেও নতুন করে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি কার্যকর হয়েছে।

এর আগে পৃথক আদেশে বিমান, বাংলাদেশ ফ্লাইট ক্যাটারিং সেন্টার এবং বিমান পোলট্রি কমপ্লেক্সের প্রায় সাড়ে তিন হাজার কর্মীর বেতন-ভাতা এক ধাপে উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়।

সংস্থার ভেতরের একাধিক সূত্র বলছে, আয় কমলেও ব্যয় দ্রুত বাড়ায় আর্থিক ভারসাম্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গ্রাউন্ড হ্যান্ডলিং খাত থেকে আয়ের একচ্ছত্রতা কমে যাওয়াও ভবিষ্যৎ আয়ের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ বলছে, দীর্ঘ সময় পর কর্মীদের ভাতা পুনর্বিন্যাস করা হয়েছে এবং কম বেতনের কারণে দক্ষ কর্মী ধরে রাখাই এই সিদ্ধান্তের একটি কারণ। প্রতিষ্ঠানটি দাবি করছে, এতে বড় ধরনের আর্থিক সংকট তৈরি হবে না।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম