,

ভারতীয় দূতাবাসমুখী মশাল মিছিলে পুলিশের বাধা

news-image

অনলাইন ডেস্ক : অবৈধ পুশ-ইন ও ভারতীয় আধিপত্যবাদের প্রতিবাদে ১১ দফা দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। শুক্রবার সন্ধ্যায় মহাখালীর আমতলী এলাকা থেকে শুরু হওয়া এ মিছিল ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে রওনা হলে গুলশান-১ গোলচত্বরে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়।

মিছিলটি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শুরু হয়। দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে অংশগ্রহণকারীরা। পরে তারা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, কর্নেল অলি এবং ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডাকসুর সাবেক নেতা এবি জুবায়ের বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অবৈধ পুশ-ইনের অভিযোগ তুলে সরকারের প্রতি আরও সক্ষম ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় জাগপার নেতা রাসেদ প্রধানও বক্তব্য দেন। তিনি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত