,

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যেই জাতির ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনের ভিত্তি হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে যথাযথ বিনিয়োগ। তিনি মনে করেন, আগামী প্রজন্মকে দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সমান গুরুত্ব রয়েছে।

শনিবার অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতার শিক্ষার সুযোগ রাখা হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমেও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। এর ফলে মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের মতো সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাণীতে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, নতুন নীতিমালার আওতায় দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৯ হাজার শিক্ষার্থী এই টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীর জন্য সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, চলতি বছর দেশব্যাপী বালক ও বালিকা বিভাগ মিলিয়ে ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণ ও আয়োজনের ব্যাপ্তি বিবেচনায় এই প্রতিযোগিতাকে বিশ্বের বৃহত্তম ফুটবল টুর্নামেন্টগুলোর একটি হিসেবে ধরা হয়।

তারেক রহমান বলেন, সরকার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের সৃজনশীলতা ও মনন গঠনে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর ইতিবাচক ফলাফল ইতোমধ্যে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া আসরে দেখা যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টে অংশ নেওয়া শিশুরাই ভবিষ্যতে দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি তিনি প্রতিযোগিতাটির সার্বিক সফলতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম