,

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা চাইল বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বেসামরিক জনগণের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবিক আইন যথাযথভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের এক উচ্চপর্যায়ের আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আলোচনায় তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সংঘাত প্রতিরোধে বিনিয়োগ বাড়ানো এবং মানবিক সহায়তা, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন। এ ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

রোহিঙ্গা নারী ও কিশোরীদের জন্য চলমান অর্থায়ন সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, এ সংকট মানবিক সহায়তা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। তাই রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা এবং দ্রুত প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনকভাবে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি করাই এ সংকটের একমাত্র টেকসই সমাধান।

অনুষ্ঠানের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নবীনগরে ডা. ওবায়েদ উল্লাহর স্মরণে স্মরণসভা

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত