,

দেশে একদলীয় শাসনের চেষ্টা চলছে: শফিকুর রহমান

news-image

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে অনুগত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মাওলানা আব্দুল জব্বারের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রভাব বাড়ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।

শফিকুর রহমান আরও বলেন, দেশের জনগণ একদলীয় শাসন মেনে নেবে না। ইতিহাস টেনে তিনি দাবি করেন, অতীতেও এমন শাসনব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়নি।

তিনি ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ওই আন্দোলনের কারণেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং জনগণের ত্যাগের ফলেই সংসদ ও সরকার গঠিত হয়েছে।

নির্বাচন ও ভোট গণনা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতের নির্বাচনে অনিয়ম ও কারচুপির মাধ্যমে জনগণের রায় ‘ছিনিয়ে নেওয়া হয়েছে’।

গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংস্কারের পক্ষে জনগণের বড় অংশ রায় দিলেও সরকার তা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।

তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে এবং বাজেট বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেন।

নারায়ণগঞ্জের প্রসঙ্গে তিনি বলেন, একসময় শিল্পসমৃদ্ধ এই অঞ্চল এখন নানা সংকট ও সহিংসতার কারণে পরিচিতি হারিয়েছে এবং অতীতের অনেক হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি।

সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম